somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাবলিক পরীক্ষা ও প্রতিযোগীতার রেসে যতো উন্মাদনা

১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়দিন আগেই এস.এস.সি রেজাল্ট বের হলো । প্রতিবারের মতো পাসের হার ও জিপিএ-৫ এর বাম্পার ফলন হয়েছে । এই নিয়ে আমার আর অভিযোগ নেই । এই বাম্পার ফলনের ঝাঁঝ চোঁখে সয়ে গেছে । পত্রিকার প্রথম পাতায় হাস্যোজ্জ্বল ছাত্রছাত্রীদের বিজয়ী মুখ, একটি পরীক্ষা যেনো একটি যুদ্ধ । যুদ্ধ জয়ী হয়ে বাধভাঙ্গা আনন্দ উল্লাস । পুরো পত্রিকা জুড়ে সফলতার বিশাল গপ্পো, পাসের হার বিশ্লেষণ, স্কুলগুলোর মধ্যে র্যাংক করে, ছাত্রদের মধ্যে র্যাংক করে । এক অদ্ভুত প্রতিযোগীতা, এক অদৃশ্য রেস, ছাত্ররা সে রেসের বাজির ঘোড়া আর দর্শক হিসেবে স্ট্যান্ডে অভিভাবক, শিক্ষক, স্কুল, বোর্ড ও একটি রাষ্ট্র । যখন একটি পরীক্ষার ফলাফলে একজন ছাত্রের জীবনের গতিপথ নির্ভর করে, মেধা-মননের হিসাব কষে সফলতা-ব্যর্থতা বিচারে মাপকাঠি গড়ে, একটি পরীক্ষার এতো গুরুত্ব আমাকে চিন্তিত করে তোলে । পাবলিক পরীক্ষা নামক এই গেয়ো ভুত মাথা হইতে কবে সরানো হইবে?



P.S.C - J.S.C পরীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে খোদ শিক্ষা মন্ত্রনালয় প্রশ্ন তোলে । পঞ্চম শ্রেনীর একটা শিশুর জন্য জিপিএ-৫ প্রয়োজনীয়তা কতটুকু ? এই অবুঝ শিশু যেখানে বইয়ের ভারে হাফ ছেড়ে বাঁচতে পারে না, যখন ওদের নির্মল আনন্দে বেড়ে ওঠার কথা সেখানে বিকেলগুলি কেড়ে নিচ্ছে প্রাইভেট টিউটর আর কোচিং সেন্টার । তবু কি মূল্যায়ন করতে এই দুইটি পরীক্ষা এখনো টিকে আছে বোধগম্য হয় না । একটি শিশুর শৈশব-কৈশোর এভাবে কেড়ে নেয়ার অধিকার কি আমাদের আছে ? গ্রাম ও মফস্বলে তাও স্বাধীনতা আছে । মেট্রোপলিটনে শৈশব দূরে থাক একটি মুক্ত আকাশে স্বাধীন নিঃশ্বাস নেবারই তো ফুরসত নেই । সেখানে শিশুরা যান্ত্রিকের মতো কম্পিটার আর মোবাইলে ডুবে থাকবে না তো কে থাকবে?



এই প্রতিযোগীতার রেসে শিশু-কিশোরের মানসিক বিকাশের দায় কে নেবে ? কোন বিষয়ে দায় না নেয়ার সহজাত প্রবৃদ্ধি থেকে বের হওয়া কি আদৌ সম্ভব ? শিক্ষাপ্রতিষ্ঠান গুলো ব্যস্ত ব্যবসা করতে, পরিবার ব্যস্ত প্রত্যাশার পাহাড় চাপিয়ে দিতে, সমাজ ও রাষ্ট্র চিরায়িত নিজেদের চোখ কান বন্ধ করে দায়মুক্তির চেষ্টা । প্রতিবছর আশানরূপ ফলাফল না করতে পেরে শিক্ষার্থীদের আত্মহত্যার দায়সারা সংবাদ ছাপে পত্রিকাগুলো । ওই অবুঝ শিশুগুলোর দায় তারা নিতে চায় না, সমাজ নিতে চায় না । কারো উপর দোষ দেয়ার জন্য আমি বলছি না, আমার শুধু প্রশ্ন একটি ফলাফলের জন্য মৃত্যুর মতো তো কঠোর সিদ্ধান্ত নিচ্ছে, তখনও কি ভাবনার বোধদয় হয় না, তখনও কি মূল্যায়নের নামে এই ভূত তাড়ানোর প্রয়োজনীয়তা বোধ হয় না ?




লেখাপড়া হোক আনন্দমোয়-সৃজনশীল । শিশু-কিশোরদের মানসিক বিকাশের দিকে লক্ষ্য দেয়া প্রয়োজন । বাজির ঘোড়া বানিয়ে রেসে ঢেলে দিয়ে দর্শক হয়ে হাততালি দেয়া বন্ধ হোক । শিশু-কিশোরদের চিন্তায় জবরদস্তি বন্ধ হোক, সবকিছু চাপিয়ে দেয়া বন্ধ হোক । আমাদের পরবর্তী প্রজন্মের জন্য নতুনত্বে ভরা মুক্ত, স্বাধীন, উন্মুক্ত চিন্তাচেতনায় গড়ে উঠুক সামনের দিনের শিক্ষাব্যবস্থা ।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৮
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এরা কারা, কী এদের পরিচয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জুন, ২০২৬ রাত ১:৪৮


যা আশঙ্কা করা হয়েছিল, ঠিক তাই ঘটছে। ‘আজাদ পার্টি’ নামের একটি নতুন ভূঁইফোড় রাজনৈতিক সংগঠনের ব্যানারে গতকাল ভারতীয় দূতাবাস অভিমুখে যে মিছিল এবং ঘেরাও কর্মসূচি করা হলো, তা কোনো... ...বাকিটুকু পড়ুন

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

×