somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার সবটুকু কিংবা আজ কিছুটা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথাটা সত্যি ছিল।
"দেখা হয়নাই চক্ষু মেলিয়া ঘর হইতে দুইপা ফেলিয়া একটি ঘাসের ডগার উপর একটি শিশির বিন্দু "

সুখী হবার উপকরণ কি? খুব বেশি কিছু কি! আমি ঠিক হিসেবটা জানি না। আমি হৃদয়স্পর্শি করে সুখের গল্প লিখতে পারিনা। তবুও আমি সুখী মানুষ।

রোজ শেষ দুপুরে যখন রোদের তেজ মরে যেতে থাকে তখন আমি কলেজের পুকুরটার দিকে যাই। হাতে তিনটে পুরোনো খবরের কাগজ। পুকুরের পাড়ের একদম কিনারায় গিয়ে কাগজ তিনটে লম্বালম্বি করে বিছিয়ে ঢুপ করে শুয়ে পড়ি রোদের দিকে পিঠ দিয়ে। জল পাড়ের কাছাকাছি। আমি সমান্তরালর তাকিয়ে রোজ দুপুরে দুটো দুটো করে কয়েক জোড়া হাঁস ভেসে বেড়াতে দেখি কিংবা কখসো একসাথে। মনে হয় আমি শান্ত জলে শুয়ে জলের খেরা দেখছি ঢেউগুলো ছোটে আনমনে আলগোছে হাঁসেদের পিছু। ওদের মধ্যদুপুর দেখি। রোদের আলো গাছগুলোকে ঝলসে দেয়না। চুপ কর দাঁড়িয়ে থাকে, প্রতিক্ষায় থাকি, যখন পাতাগুলো দূরে হালকা দুলবে। জানি মিষ্টি এক লিলুয়া হাওয়া আসছে।আমি চোখ বুজি ঘাস মাটির গন্ধ নিয়ে ছুটে আসে একটু হাওয়া আমার শৈশব।

অনেকদিন পর বাপি বাড়ি আসছে, আমি ভোরবেলা লাইট জলা কলম দেখছি, ফসফরাস দেওয়া ব্যান্ডগুলো মুচড়ে মুচড়ে জ্বালাচ্ছি। আরেকটা ভোরে বাপি আমি খেজুরের ডাল দিরে বানানো ছিপ দিয়ে মাছ ধরছি বিলের গলাসমান উঁচু ধানগাছের ফাঁক দিয়ে শোল কৈ ধরছি। দুপুরগুলোতে আমি আপুনি দুজনে খেয়ে উঠে একটা কোলবালিশ দুজসে জড়িয়ে পাড়ি দিতাম স্বপ্নে। আমাদের স্বপ্ন ছিলো আমাদের অনেক অনেক নৌকা হবে, আমরা ভাগ করে নেবো, সব এক সাথে বাঁধা। আমরা ভেসে যাব অনেক দূরে সবাইকে নিয়ে। পড়তে বসা সলতে জলা কেরোসিনের হারিকেনে। কি মিষ্টি ঘুম ঘুম আলো। বড্ড ঘুম আসতো, আরো বেশি আসতো ধানের গন্ধ আর হারিকেন চুইয়ে পড়া কেরোসিনের মিশ্রণে। রাত্রে কাঁদতে কাঁদতে ঘুমোতে যাওয়া বাপি চলে যাওয়ার পর বাপির শার্ট নিয়ে।আবার কাল আসবে হয়তবা। এখনকার মত মোবাইল ছিলোনা হাতে হাতে। সপ্তাহে একদিন ফোন আসতো। ছুটে যেতাম হাটে। হা হা হা সেই দিনগুল ^_^

রাত জেগে দুভাইবোন বারান্দাটার দখল নিতাম। একের পর এক নাক ডুবিয়ে শেষ করতাম চেনা অচেনা বইগুলো..সাতকাহন,ত্রয়ী,অন্য জীবনের স্বাদ,প্রথম আলো, নীল ঘূর্ণি, তেতুল বনে জোছনা কিংবা এই আমি। আচমকা প্রেম আসল, আমি ভাসলাম, একটা নৌকার স্বপ্ন তখন।

রাত জেগে চিঠি লেখা, ভূতের ভয়ে ভীতু ছেলেটা তখন যেতে শুরু করলো পোড়ো গোডাউনে মেয়েটার সাথে নীরবে দেখা করতে। অভিমান, ছুটে বেড়ানো বৃষ্টির মধ্যে। আচ্ছা নৈশব্দবতী কখন গার্লসস্কুলের ছুটি হবে।

হুট করে হারিয়েও গেলো। আমি বড় হতে থাকলাম। রাত দুপুরে দুবাইবোন যাই পেছনের দরজা খুলে নদীর পাড়ে। জোছনা স্নান কীভাবে করে!

এখন নির্বাসনে। দুপুরগুলোতে আমি রোজ যাই ওখানে। জানি মাটি ঘাসের গন্ধ নিয়ে আসবে শৈশব। আমায় একটু স্বস্তি দেবে।

সুখ অনুভবে বাঁচুক। আমি ছোট ছোট গল্প বলে যাব আনমনে।একবারে কি আর সব গল্প বলা যায় :-)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×