somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ূন আহমেদের "কালো যাদুকর" নিয়ে কিছু কথা

০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




''We are the same as plants, as trees, as other people, as the rain that falls. We consist of that which is around us, we are the same as everything.'' - Gautam Buddha

গৌতম বুদ্ধের এই উক্তিটি আসলেই মাথা চুলকানোর মত কথা। প্রকৃতির কাছে ফ্লোরা, ফনা আর ইনার্ট বস্তুকে সমান বলার মানে কি? মানুষ কেন গাছের সমান হতে যাবে? ইকোসিস্টেমেও তো সবার গুরুত্ব এক না। উক্তিতে কি তিনি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে কিছু বলতে চাইছেন? বেশ অদ্ভুত, তাই না?

কালো যাদুকর উপন্যাসে হুমায়ূন আহমেদ এর কিছু অদ্ভুত - কিন্তু - অসাধারণ বিশ্বাস নিয়ে গল্প লেখা হয়েছে। না ধর্মীয় বিশ্বাসের কথা বলছি না। বরং অতিপ্রাকৃত জগতের বিশ্বাস। আমরা অনেকেই অতিপ্রাকৃত বিষয়বস্তু নিয়ে বেশ আলাদা আলাদা বিশ্বাস পোষণ করি। এলিয়েন আছে কি নেই, ভূত কি মানুষের আত্মা নাকি সম্পূর্ণ অন্য কোনো স্বত্বা, ইত্যাদির বিশ্লেষণ আমরা করি ভিন্ন ভিন্ন চিন্তাধারার মাধ্যমে। আবার অনেকে অতিপ্রাকৃত কোনো কিছুকেই অবাস্তব, কল্পনা বলে উড়িয়ে দেই। কিন্তু, আমাদের সবারই মনে হয় আমাদের ধারণাটাই ঠিক।

উপরের গৌতম বুদ্ধের উক্তির কথাটা ঠিক না। ওটা ফেইক। বুদ্ধ কখনো সে কথা বলেনি। কিন্তু সেই লাইনের পিছে তাঁর নাম বসিয়ে দিয়েছি বলেই কিন্তু কিছুটা হলেও আপনার মনে হয়েছে কথাটার কোনো গভীর অর্থ আছে হয়তো। মানুষের বিশ্বাসকে এরকম বিভিন্ন উপায়ে প্রভাবিত করা যায়। কালো যাদুকর গল্পে সেইভাবে হুমায়ূন আহমেদ সম্পূর্ণ উদ্ভট একটা কন্সেপ্টের দ্বারা পাঠকের সাথে খেলা খেলেছেন। খুব সুন্দর ভাবেই।

কালো যাদুকরের সাথে একদিন মবিন উদ্দিনের পথে দেখা হয়। তারপর মবিন উদ্দিন যাদুকরের দ্বারা নিজের অজান্তেই প্রভাবিত হতে থাকেন। বাসায় নিয়ে আসেন। তাঁর পরিবারের সাথে মিশে যায় যাদুকর। সবাই মনে করে সে তাদের পরিবারের হারিয়ে যাওয়া এক সদস্য।

তবে যাদুকরের কিছু কিছু "জাদুর" প্রতি যখন প্রশ্ন করা হয়, তখন খানিকের জন্য চরিত্রগুলির উপর তার প্রভাব কেটে যায়।
শেষে যাদুকর একদিন চলে যায়। চলে যাবার আগে লিখে রেখে যায় তার অতিপ্রাকৃত ক্ষমতা লাভের গল্প। তার অতীতের গল্প। আর বলে যায় যে গল্পটার বাস্তবতা নির্ভর করবে পাঠকের বিশ্বাসের উপর। বুঝতেই পারছেন, এক গল্পের ভেতর আরেক গল্প। বিশ্বাসের তক্তায় ডাবল পেরেক।

বিশ্বাস আর তার প্রভাবের এই খেলাটা অনেকটা অব্যবস্থিতচিত্তে খেলেছেন হুমায়ূন আহমেদ কালো যাদুকর চরিত্রটার মাধ্যমে। উপন্যাসটা দুইবার না পড়লে সেটা অনেকের মাথার উপর দিয়ে যাবে। গল্পের শেষে আশাহতও হবেন অনেক পাঠক। আমি উপন্যাসটাকে অবশ্যই পড়তে বলবো। একবার নিজে, আরেকবার কাউকে শুনিয়ে শুনিয়ে। ভালো লাগবে, বিশ্বাস করুন।

বইটাতেই লেখা আছে "ডুবন্ত মানুষ খরকুটা পেলেও আঁকড়ে ধরে", আর বিশ্বাস তো একখান বিশাল তরী। তারপরেও অনেকে ডুবতে চায়। কেন?
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
১০টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: ইসরায়েলের মিডিয়া নিয়ন্ত্রন এবং প্রপাগাণ্ডা

লিখেছেন শ্রাবণধারা, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৬:৩৮


ইতিহাসবিদ ইলান পাপে বলেছেন, "ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারী, ঔপনিবেশিক শক্তির একটি প্রজেক্ট। এটি ঐতিহাসিক প্রক্রিয়ায় গড়ে ওঠা স্বাভাবিক রাষ্ট্র নয়, বরং রাজনৈতিক ও সামরিক শক্তির দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যবস্থা"। এ... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পিতা তোমার জন্মদিনে জানাই শুভেচ্ছা

লিখেছেন ইসিয়াক, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ৮:৩৬


কার ডাকেতে টগবগিয়ে ফুটলো বাংলাদেশ
কার ডাকেতে বিজয় ছিনিয়ে  মুক্ত হলো স্বদেশ?

কার ডাকেতে সমবেত হয়েছিলো দীপ্ত তরুণেরা,
কার ডাকেতে দ্বিধা ভূলে একত্রিত  তারা?

কার ডাকেতে অসাম্প্রদায়িক হলো আমার প্রিয় দেশ
কার ডাকেতে স্বপ্ন... ...বাকিটুকু পড়ুন

তিনি বাংলাদেশী জাতির জনক

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৪১



বঙ্গবন্ধৃ শেখ মজিবুর রহমানকে জাতির পিতা মানে বাংলাদেশী নাগরিকগণের একাংশ। ১৯৭১ সালের পূর্বে বাংলাদেশী নামে কোন জাতি ছিল না। তাঁর ডাকে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানের নাগরিকগণের একাংশ পশ্চিম... ...বাকিটুকু পড়ুন

×