জাতির পিতা শেখ মুজিবের পিতা বলতেন “ বাবা রাজনিতি করো আপত্তি করবো না। পাকিস্তানের জন্যে সংগ্রাম করছো এ তো সুখের কথা । তবে লেখা পড়া করতে ভুলিও না । লেখা পড়া না শিখলে মানুষ হতে পারবে না। আর একটা কথা মনে রেখো –
“Sincerity of purpose and Honesty of purpose” থাকলে জিবনে পরাজিত হবে না।
অনেকে তার বাবাকে ভয় দেখাতেন রাজনিতিতে জিবন নষ্ট হবে –
জেল খাটতে হবে – তার বাবা বলতেন জেল খাটতে হলে খাটবে – রাজনিতি খারাপ কিছুতো না ।
শুধু তাকে তার বাবা মা বলতেন, শের ই বাংলা এ কে ফজলুল হক সাহেবের বিরুদ্ধে আক্রমনাত্মক কিছু না বলার জন্যে ।
তারা বলতেন, বাংলার মাটি ও মানুষ তাকে ভালোবেসে ফেলেছে ।
তিনি যতোবার শের ই বাংলা এ কে ফজলুল হক সাহেবের বিরুদ্ধে বলতে গেছেন - ততোবারই তিনি বাধার সম্মুখিন হয়েছেন । এমন কি নিজের ইউনিয়নেও বাধা প্রাপ্ত হয়েছেন ।
পরে অবশ্য সরাসরি তার বিরুদ্ধে বলার অভ্যেস ত্যাগ করতে বাধ্য হন।
(অসমাপ্ত আত্ম জিবনি: পৃষ্ঠা ২১ ও ২২)
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



