মহাত্মা গান্ধীকে বাদ দিয়ে যেমন ভারতের ইতিহাস লেখা যায় না, মাও সেতুংকে বাদ দিয়ে চীনের, হো চি মিনকে বাদ দিয়ে ভিয়েতনামের ইতিহাস লেখা যায় না, জর্জ ওয়াশিংটনকে বাদ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস লেখা যায় না, তেমনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা যায় না।
তিনি বাঙালি জাতিকে স্বাধীন রাষ্ট্র এনে দিয়েছেন। পৃথিবীর মানচিত্রে বাঙালির আবাসভূমি বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।
বিবিসি’র জরিপটি বিশ্লেষণ করলে এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি, স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা’।
এই বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় রেখে জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ অভিমত প্রদান করেছেন।
বাঙালি জাতির জন্য শ্রেষ্ঠতম কাজটি সফলভাবে সম্পন্ন করার স্বীকৃতি স্বরূপ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হয়েছেন।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৬ রাত ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



