somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রুহুলআমিন চৌধুরি
স্বাধিনতার শত সহস্র, লক্ষ কোটি সুফল - কিন্তু একটি মাত্র “কুফল” - দেশের নিতি নির্ধারণে অযোগ্য লোকেরা সব উচ্চাশনে - রাজনিতিতে ও প্রশাসনে - ফলে দেশটি যথাযথভাবে উন্নতিতে আগাতে পারছে না। তারপরেও যে টুকু এগিয়েছে সব টুকু ব্যাক্তি উদ্যোগে - সরকারের ভূ

সর্বনাসের চূড়ান্ত না হলে আমরা বুঝতে চাই না কিছুই - কারণ আমাদের দেশপ্রেম নেই - আছে টু পাইস কামানোর মনোবৃত্তি ।

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সর্বনাসের চূড়ান্ত না হলে আমরা বুঝতে চাই না কিছুই - কারণ আমাদের দেশপ্রেম নেই - আছে টু পাইস কামানোর মনোবৃত্তি । গ্যাস দিয়ে বাসায় ভাত তরকারি রান্না করা গ্যাসের অপচয় - এই কথাটা বুঝতে আমাদের দেশে নিতির্ধিারকদের ৫০ বছরের বেশি সময় লাগলো - ঢাকা শহরে গ্যাস সরবরাহ সম্ভবত পাকিস্থান আমলে শুরু হয়েছে । যখন প্রথম পাইপ লাইনে বাসা বাড়িতে গ্যাস সরবরাহ শুরু হয় তখনই সাধারণ নাগরিকরা প্রতিবাদ করেছে - এতে গ্যাসের অপচয় হবে ব্যবহারের দশ গুণ । পৃথিবির কোথাও বাসা বাড়িতে রান্নার জন্যে পাইপ লাইনে গ্যাস সরবরাহ করা হয় না ।
গ্যাস নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনিতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ স্যারের একটি নিবন্ধ ‘‘দৈনিক সংবাদে’’ পড়েছিলাম সম্ভবত: ১৯৯৫ - ৯৬ তে (দীর্ঘ দিন সংগ্রহেও ছিলো - এই মুহূর্তে চোখে পড়ছে না) - ভারত বাংলাদেশে একই সময়ে একই কোম্পানি সিসমিক সার্ভে (Seismic Survey) করে গ্যাস আবিষ্কার করে ও গ্যাস উত্তোলনের চুক্তির প্রস্তাব দেয়। আমাদের গ্যাস আমাদেরকেই ডলার মূল্যে কিনে ব্যবহার করতে হবে (বর্তমানেও হয় - কয়লারও একই অবস্থা) উত্তোলনকারি দেশ ও প্রতিষ্ঠনের কাছ থেকে ।
আমাদের দেশ রাজি হলেও ভারত রাজি হয় নি। ভরত সরকার জানতে চেয়েছে - কতো বছর গ্যাস মাটির তলে সংরক্ষিত থাকবে ? তারা জানিয়েছে - কমপক্ষে ২০ বছর ।
ভারত সরকার সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ডেকে জানতে চেয়েছে - গ্যাস উত্তোলনে দক্ষ কারিগর তৈরি করতে আপনাদের কতো বছর সময় লাগবে ? তারা বলেছেন, সর্বোচ্চ ১০ বছর । সিসমিক সার্ভে (Seismic Survey) কোম্পানিকে ভারত সরকার বলেছে ১০ বছর পরে আপনাদেরকে ডাকা হবে ।
০৭ - ০৮ বছরের মধ্যে ভারত গ্যাস উত্তোলনে দক্ষ কারিগর তৈরি করতে বা গড়তে সক্ষম হয়েছে । নিজেরা নিজেদের গ্যাস উত্তোলন করতে সক্ষম হয়েছে ও করছে । ভারতে প্রথম থেকেই সিলিন্ডারে গ্যাস সরবরাহ করা হয় বাসা বাড়িতে । ১৫০ রুপি প্রতি সিলিন্ডার । ০৫ রুপি সরবরাহ (Caring cost) ব্যয়। ২০০১ আমি একই অবস্থা দেখে এসেছে । ভারতে কারো দু’টি সিলিন্ডার থাকলে কোনো দিন গ্যাস সমস্যায় ভুগতে হবে না । তবে অধিকাংশ মানুষের একটিই সিলিন্ডার । কারণ গ্যাস রান্নার সময়ে ফুরিয়ে গেলেও সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে গ্যাস সিলিন্ডার পৌছে যাবে ১৫০ +০৫ =১৫৫.০০ (রুপিতে)
আমাদের দেশ পরিচালনার বা নিতি নির্ধারণের অভিজ্ঞতা নিতে বা দেশপ্রেম শিখতে মন্ত্রিদের ও আমলাদের (নিতি নির্ধারকদের) ভারত বা পশ্চিম বঙ্গ সফরে যেতে হয় বা পাঠাতে হয় (পাঠানো উচিত) ।
কিন্তু ভ্রমণ ভাতা বিল কম আসে বিধায় আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, জার্মান, সুইজারল্যান্ড প্রভৃতি দেশ ঘুরে আসে । না বোঝে তাদের ভাষা - না বোঝে তাদের কারিগরি ও দাপ্তরিক পদ্ধতি । অতএব দেশের সর্বনাশ যা হবার তা ই হয় । বোঝে যখন সর্বনাশের চূড়ান্ত হয় তখন ।
০২. ইউকেলিপটাস গাছ লাগানো সময় এক শ্রেনির সাধারণ নাগরিক বলেছে প্রতিবাদ করেছে - সরকার শোনেনি ।
০৩. মোবাইল টাওয়ার বসানো নিয়েও প্রতিবাদ প্রতিরোধ কম হয়নি – সরকার ও নিতি নির্ধারকরা শোনেনি - এখন সর্বনাসের চূড়ান্ত এখন বুঝতে শুরু করেছ।
০৪. ট্রানজিটা চুক্তির সময়েও দেশ ও ষোলো কোটি মানুষের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করা হয়নি বলে সাধারণে মত প্রকাশ করেছে বিভিন্ন মিডিয়াতে ।
সর্বনাসের চূড়ান্ত না হলে আমরা বুঝতে চাই না কিছুই - কারণ আমাদের দেশপ্রেম নেই - আছে টু পাইস কামানোর মনোবৃত্তি তবুও সাধুবাদ মাননিয় অর্থ মন্ত্রি জনাব আবুল মাল মুহিত সাহস নিয়ে বলেছেন, ভাত তরকারি রান্নার কাছে গ্যাসের অপচয় গ্রহনযোগ্য নয়।
আমাদের দেশের নিতি নির্ধারকদের (মন্ত্রিদের ও আমলাদের ) কাছে বিনত আবেদন জানাচ্ছি, কামাইতে আপত্তি নেই জাতির ।
কিন্তু বিবেচনায় রাখতে হবে, ভোগ করার মানুষ রেখে যাবেন ।
একটি দু’টি তিনটি সন্তানতো অতো ভোগ করতে পারবে না ।
যতো কামাই করে রেখে যাচ্ছেন।
কিঞ্চিত এই অভাগা দেশটার ও ষোলো কোটি মানুষের কথাও একবার অন্তত: ভাবতে চেষ্টা করুণ দয়া করে ।

সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মরীচিকা

লিখেছেন সামিয়া, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৮


তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

×