somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজব দেশের গজব পাবলিক!

০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজব দেশের গজব পাবলিক!

বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব
মোকাবেলার দৃঢ় নেতৃত্ব ও সূদূরপ্রসারি পদক্ষেপের
স্বীকৃতিস্বরুপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
জাতীসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরষ্কার
"চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ"পেয়ে দেশের জন্য
গৌরব অর্জন করলেন।
আমরাও দেশের নাগরিক হওয়ার সুবাদে সেই
গৌরবের অংশীদার।
তো কেন এই পুরষ্কার একবার ভেবে দেখা উচিৎ
নয়?
চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ মানে রাজনীতির খেলায়
চ্যাম্পিয়ন মনে করে কেউ যদি আনন্দে বগল বাজান
তবে ভুল হবে। শিল্পায়নের এই যুগে বিশ্বের
শিল্পোন্নত দেশ গুলো প্রতিনিয়ত যেই পরিমান
কার্বডাই অক্সাইড বাতাসে নির্গত করছে তাতে
পৃথিবীর জলবায়ুতে এর বিরুপ প্রভাব পড়ছে।
এর ফলে পৃথিবীর পরিবর্তিত জলবায়ুর প্রভাবে
যেই দশটি দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে
তার মাঝে বাংলাদেশের অবস্থান সবার শীর্ষে -
(জার্মান ওয়াচ)।
সুতরাং আমাদের দেশই সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত।
আমাদের প্রধানমন্ত্রী বিশ্বদরবারে এর বিরুদ্ধে
দৃঢ়তার সাথে তার যুক্তি তুলে ধরেছেন। এর
মোকাবেলায় শিল্পোন্নত দেশগুলোর কাছে
প্রয়োজনীয় অর্থ ও প্রযুক্তি সহায়তা চেয়ে
আসছেন। কিন্তু দুঃখের বিষয়, শিল্পোন্নত
দেশগুলো কোন কর্ণপাতই করছে না। ফলাফল
বর্তমানে আমাদের দেশে জলবায়ুর আমুলিক
পরিবর্তন ও প্রাকৃতিক দূর্যোগে ব্যপক ভাবে
ক্ষতিগ্রস্ত।
আমাদের ষড়ঋতুর দেশ আজ গ্রীষ্ম বর্ষা ও শীত
ছাড়া আর কোন ঋতুর আগমন ও প্রস্থান বুঝা যায়
না। তাছাড়া দেশের প্রাকৃতিক দূর্যোগ সিমাহীন।
যেমন -বৃষ্টিপাত হ্রাস,লবণাক্ততা
বৃদ্ধি,অস্বাভাবিক তাপমাত্রা,মরুকরণ,ভূগর্ভস্থ
পানির স্তর হ্রাস,সুপেয় পানির
অভাব,জলোচ্ছাস,স্থায়ী
জলাবদ্ধতা,শিলাবৃষ্টি,অতিবৃষ্টি তিব্র ও
দীর্ঘস্থায়ী বন্যা,নদী
ভাঙ্গন,ভূমিধ্বস,ভূমিকম্প,সুনামীর
সম্ভাবনা,সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি,প্রাকৃতিক
সম্পদ হ্রাস,মৎস সম্পদ ,জীব বৈচিত্র্য,উদ্ভিদ
প্রজাতি হ্রাস। স্বাস্থ্য ঝুকিতে জনগন।
আমাদের সরকার এইসব প্রাকৃতিক দূর্যোগের
বিরুদ্ধে কি করতে পারে? সামান্য কিছু সরকারি
ত্রাণ বিতরণ ছাড়া। টিভিতে সরকারের উচ্চপদস্থ
মন্ত্রিদের লম্বা ভাষণ"এই দূর্যোগ আমাদের
সাহসীকতার সাথে মোকাবেলা করতে হবে" আর
"গাছ লাগান পরিবেশ বাঁচান" শুধু এতো টুকুই।
দেশের ভুক্তভোগী জনগন এটুকু না পেলেও
মোকাবেলা করবে বা সহে যাবে কারণ সহে যেতে
হবে।
সুতরাং যারা প্রধানমন্ত্রী"চ্যাম্পিয়ন অব দ্যা
আর্থ" পুরষ্কারে ভুষিত হওয়ায় আনন্দে বগল
বাজাচ্ছেন তারা হয়তো ভাবছেন আমাদের নেত্রী
হয়তো রাজনীতির খেলায় এই পৃথিবীর সেরা বা যারা
একটু বুঝতে পারছেন তারা হয়তো সত্যিটাই জানেন।
কিন্তু আমার মনে হয় কোনটাই না, বিশ্ব মাতবরা
মনে করছে এই পৃথিবীতে নিরবে সহ্য করার মতো
একটা জাতীই আছে সেটা হচ্ছে বাঙ্গালী। তাই
সহনশীলতা চ্যাম্পিয়ন স্বরুপ ট্রফিটা
প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে।
আরে, আমার আজব দেশের গজব পাবলিক,
কলা খেয়ে বাকলটা যেমন ছাগলের দিকে ছুড়ে দেওয়া
হয়। তেমনি বাকলের মতোই লাগছে আমার কাছে
ট্রফিটাকে।।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×