আবারো রক্তাক্ত হল মতিহারের সবুজ ক্যাম্পাস
১৬ ই জুলাই, ২০১২ দুপুর ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রোববার মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মী সোহেল রানা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।
সোমবার সকালে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে বেলা ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সোহেল রানা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। সে শেরে বাংলা এ কে ফজলুল হক হলের আবাসিক ছাত্র। তার গ্রামের বাড়ি রংপুর জেলার হারাগাছা থানার কাউনিয়া গ্রামে।
উল্লেখ্য, রোববার রাত সাড়ে ১১টার দিকে মাদার বখশ আবাসিক হলের সামনে রাবি ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী সমর্থিত গ্রুপের কর্মী তৌহিদ আলী তুহিনের সাথে সাধারণ সম্পাদক আবু হোসেন বিপু সমর্থিত তাকিমের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় গ্রুপের ছাত্রলীগকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে মাদারবখশ ও সোহরওয়ার্দী হলের সামনে অবস্থান নেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ১০/১৫ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে ছাত্রলীগ কর্মী সোহেল রানা মাথায় গুলিবিদ্ধ হলে তাকে রাজশাহী মেকিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । রাতেই তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
এদিকে সোহেল রানার মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে। । ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ##
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২
মূল্যটা খুব কম দিইনি...
দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪
বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
নতুন নকিব, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৬
গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকা: এক ফাঁকা রাতের গল্পরাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা তিনটার ঘরে। ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন, পুরো বাড়িতে নিস্তব্ধতা।...
...বাকিটুকু পড়ুন
তারপর দীর্ঘ ভ্রমনক্লান্ত পদক্ষেপ
ক্রমশ শ্লথ হবে,
সমুখে গন্তব্যগামী পথ হ্রস্বতর -
দূর থেকে চোখে পড়বে
স্বাগত বৃক্ষের আবছা হাতছানি ।
হঠাৎ নাকে এসে লাগবে আউশ ধানের
ভাত ফোটার ঘ্রাণ
কিংবা নাম না জানা... ...বাকিটুকু পড়ুন

শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।...
...বাকিটুকু পড়ুন