সারাদিনের শত ব্যস্ততা;
তারই মাঝে আমি --
অধীরা, চঞ্চলা , আনমনা, খামখেয়ালী;
সাজাতে লেগেছিলেম সাধের রঙ্গিন,
শাড়ির বাগিচাখানি --
বিহ্বল চয়নে, কোন শাড়ি লাগবে
আমার মনে, সময় বয়ে যায়,
সাজানো ঝুলন্ত বাগানে ।
হ্ঠাৎ শাড়ির বাগানে একি,
চেনা সেই মুখখানি --
শতছিন্ন কাপড়ে, লজ্জা নিবারণে কাহিল,
বাড়িতে মাতাল স্বামী, ছেলে --
বড়লোকি চালে যায় রিক্সো চাপি।
ভারাক্রান্ত মন আমার জানতে অধীর,
আমায় কি তবে হেসে গেল চাহি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


