জীবনের এক কঠিন রঙ্গমঞ্চ
বিপুল রঙ্গে রঞ্জিত যেন এক গঞ্জ।
নানান মানুষের নিবিড় সমাবেশ,
নানান মতও সর্বত্র বিরাজে বেশ।
কেউ করেছে আপন, স্নেহ পরশে,
সহযোগীতার কোমল হাত বরষে,
পৌঁছে দিতে চায় তরাই হতে শিখরে,
সাগরে ডুবে, আনে মণিমুক্তো চরাচরে।
মন অন্তঃপুরে কোমলতার সুর বাজে,
কলমের রেখাতে তারই নজির বিরাজে।
কাহারও মনোবৃত্তিতে দুর্বাক রীতি,
চূড়া হতে চূড়ায় বিচরনের নীতি।
যদিও সঞ্চিত, জ্ঞানভাণ্ডারের খনি,
তবুও নাইকো মুখমিষ্টতা, ব্যবহারেও শনি।
কৃতঘ্নতার সমুদ্রে ডুব দিতে নই রাজি,
হার মানা তাই, নতুবা কি কাজের কাজী!
আশীর্বাদসরূপে শিরোধার্য কৃৎস্ন ব্যভিচার
আহত হ্রদয় কাঁদে, বলে হোক পরিবর্তনের আচার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


