somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ!!!!!!!! (রি পোস্ট)

১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রখর তাপের নিচে দাঁড়িয়ে থাকতে থাকতে মাথাটি ঝিমঝিম করছিল তার। আকাশে জোড়া নক্ষত্র আজ যেন দ্বিগুন তেজে তাপ বিকিরন করছে। তৃতীয় সূর্যটার তেজ আবার অতটা বেশি নয়। মৃত প্রায় কিনা!

সময় হিসাব করে প্রাণীটি। অন্ধকার নামতে এখনও প্রায় আটাশ ঘন্টা বাকি। এটুকু সময়ে সমুদ্রটা কি পেরুনো যাবে ? ঝড়টা যদি তার আগেই শুরু হয়ে যায় ?
নিজেকে মনে মনে সাহস দিলেও কালচে-সবুজ সমুদ্রটির দিকে তাকিয়ে মনটা দমে যায় তার। তবুও পা চারটিতে সর্বোচ্চ গতি তুলে চলতে শুরু করে সমুদ্রের ওপর দিয়ে। বারবার নিজেকে বোঝায়.. .. .. সে সৃষ্টির সেরা জীব!!... .. ..সে মানুষ !!... .. ..তার অসাধ্য কিছুই নেই !!

উপসংহার
একটি সুবিশাল দীর্ঘশ্বাস ফেলে হলোগ্রাফিক ছবিটা থেকে দৃষ্টি সরিয়ে নেন তিনি। মনের মাঝে চারপেয়ে প্রাণীটার ভাবনাগুলো ঘুরপাক খাচ্ছে। কি আশ্চর্য ! এইসব প্রাণীরা নিজেদের "মানুষ" কেন মনে করছে ? "মানুষ" শব্দটা তারা আবিষ্কারই বা করছে কি করে ?

আবার একটি দীর্ঘশ্বাস বের হয়ে আসে তার ফুসফুস থেকে। হোক না অল্প দিনের গবেষনা। তবু ব্যর্থতার কষ্টটা কিছুতেই ভোলা যাচ্ছে না। পুরো কাজটা এভাবে ব্যর্থ হয়ে যাবে। তারা কখনও কল্পনাই করেননি।

মহাবিশ্বের এত গুলো স্থানে, এতগুলো ভিন্ন ভিন্ন মাত্রায়, এতগুলো ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণের বিকাশ ঘটানো হয়েছে এবং অসীম যত্নে যে এতকাল তাদের রক্ষনাবেক্ষন করা হয়েছে- তার ফলাফল শুধুই শূন্য ? সবগুলো প্রজাতির প্রাণীই নিজেদের মনে করছে "মানুষ"এবং যে সকল মানুষেরা তাদের সৃষ্টি করেছে, তাদের নাম দিয়েছে "বিধাতা"। কোনো মানে হয় ?

সবগুলো প্রাণী জগতের অবস্থা শেষবারের মত পর্যবেক্ষন করেন তিনি। প্রতিটি প্রাণীজগতের সভ্যতার বিন্যাস মোটামুটি প্রায় একই রকম,ব্যতিক্রম কিছু নেই।

সর্বশেষে হলোগ্রাফিক ছবিটায় ফুটে উঠে বুদ্ধিসত্তার স্কেলে সর্বনিম্ন স্তরের প্রাণী কুলের অবস্থা। ত্রিমাত্রিক জগতে পৃথিবী নামের একটি প্রতিকুলে গ্রহে জন্ম দেয়া হয়েছিল এই অনুজীবগুলোকে। এরা এখন এই ল্যাবরেটররি সব চাইতে কৌতুককর বিষয়।

অনুজীবগুলোর অর্থহীন হিংস্রতা পর্যবেক্ষন করে কৌতুকে তার প্রায় স্বচ্ছ ত্বক ক্রমশ সবুজাভ হয়ে উঠে। এই অনুজীবেরা "মানুষ" এবং "মানব সভ্যতা" শব্দদুটি শিখেছে ঠিকই, কিন্তু অর্থ বের করেছে সম্পূর্ন উল্টো। নিম্ন স্তরের বুদ্ধিসত্তার প্রাণী বলেই হয়তো আত্ম বিধ্বংসের অদ্ভুত সব উপায় বের করেছে- যাদেরকে তারা অস্ত্র বলে থাকে। সবাই পৃথক পৃথক স্বত্তায় নিজেদের বিভক্ত করে রেখেছে এবং সামান্য কোনো কারনেই পরষ্পরকে ধবংস করছে। আর সেই সাথে পৃথিবী নামের গ্রহটিকেও!

হতাশা ঘিরে ধরে মানুষটিকে। শরীরের মধ্যভাগে অবস্থিত রক্তাত্ত চোখটি তাকিয়ে থাকে ছোট বোতামটির দিকে। বোতামটি ঘিরে সোনালি আলোর বলয় জানান দিচ্ছে বিপদ সংকেত। এই উদ্ভট, নিবোর্ধ অনুজীব প্রজাতিকে বাঁচিয়ে রাখা সম্পূর্ন অর্থহীন। তারচাইতে গ্রহটির অন্য কোনো প্রাণী প্রজাতিকে প্রধান প্রাণীকুল হিসেবে বিকশিত করার চেষ্টা করা যেতে পারে।

কি ভেবে বোতামটির দিকে অগ্রসর মান সপ্তম হাতটিতে ফিরিয়ে নেন মানুষটি। কি দরকার অযথা শক্তি অপচয করে ? এই আত্ম-বিধবংসী প্রাণীরা তো নিজেরাই নিজেদের ধবংশ করে ফেলছে!
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×