কোলন শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াতে বেড়াতে বন চলে যেতে পারেণ।
ছোট্ট শহর, সাবেক পশ্চিম জার্মানীর রাজধানী। বেথোফেন-এর শহর হিসেবে পরিচিত। কোলনের ট্রেড মার্ক যদি হয় "কোলনার ডোম" তাহলে বন-এর ট্রেডমার্ক হল "বেথোফেন এর মুখের প্রতিকৃতি"।
"বন-বাড গুডেসবেয়ার্গ" তৎকালীন বন-এর পোর্শে এলাকা বলে খ্যাত। বিভিন্ন দেশের দূতাবাস, বৈদেশিক কার্যালয়, কূটনৈতিক পাড়া - সব ছিলো এই বাড গুডেসবেয়ার্গে।
অবশ্য এখনো খানদানী এলাকা হিসেবেই পরিচিত বাড গুডেসবেয়ার্গ। বয়স্ক আর পয়সাওয়ালা লোকজনের বসতি ওদিকে। আমাদের মতো চ্যাঙড়া রা বলে, "বাড গুডেসবেয়ার্গ, তার অধিবাসীদের মতোই সন্ধ্যা সাতটার পরেই ঝিমায়" (ক্লোজআপহাসি) ।
বনের বাড়ি গুলোর দিকে তাকালে প্রাচীন রোম সভ্যতার কিছুটা ছোঁয়া চোখে পড়ে। এর কারণটা মনে হয় ঐতিহাসিক। কোন এক সময় রোমান রা এখানে দাপিয়ে বেরিয়েছে। বিভিন্ন জায়গায় এমনকি রোমানদের স্মৃতি চিণ্হ এখনো কালের সাক্ষী হয়ে আছে।
বলা হয়, প্রাচীন আদিবাসী সম্প্রদায় "বোনাই" থেকেই 'বন' এর নামকরণ হয়েছে। যা আজ থেকে প্রায় দু'হাজার বছর আগের কথা। শহরের এক পাশ দিয়ে রাইন, সেই সেদিনের অনেক কিছুই তার বুকে ধারণ করে বয়ে চলেছে।
কথিত আছে, এই রাইনের পাড়েই কোন এক জায়গায় বসে বেথোফেন তার সিম্ফনী গুলো নিয়ে কাজ করেছিলেন। গভীর রাতে যখন চারপাশে সবাই ঘুমে অচেতন, তখন রাইনের পাড় দিয়ে হাঁটলে নাকি বেথোফেনের সেই সুর গুলো কানে ভেসে আসে।
কী দেখার আছে বন এবং তার আশে পাশে...?
একটু আগেই বল্লাম বন-এর একটা ঐতিহাসিক অবস্থান আছে। যারা ইতিহাস প্রেমিক তাদের কাছে পুরো বন-ই নতুন প্রেমিকার ঝিলিমিলি হাসির মতো মনে হবে (অবশ্যই রৌদ্্রোজ্জ্বল কোন এক দিনে)।
K

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

