সময়, এই সময়টাই সাপোর্ট দিচ্ছে না আমাকে। কালকে একটা দিন গেলো যা আমি পুরোদমে আন-সাকসেসফুল একটা দিন বলে চালিয়ে দিতে পারি। আর এরকম একটা দিন ধুসর গোধূলির সবকিছু এলোমেলো করে দিতে যথেষ্ট, দিয়েছে ও....
মাথাভর্তি একঝাঁক চিন্তা সবসময় মন্ত্রমুগ্ধের মতো আচ্ছন্ন করে রাখে ধুসরের সকল অস্তিত্ব।
ব্লগের চারপাশে হায় হায় রব। একটা থামতে না থামতেই আরেকটা। যে কোন ব্যাপারেই কথা উঠুক, ঘুরে ফিরে, টেনে টুনে, গড়াতে গড়াতে চলে যাবে ওই জায়গাতেই। সেই জায়গা... কবি যেখানে নীরব।
কবি নীরব, তো কি হয়েছে? আমরা তো সরব। আমাদের তো ফুলের জলসা নেই, তো কি হয়েছে, আমাদের চাপা-চোপা আছে না? নীরব রই কী করে? সামান্য যে খাল, সেটাকেও টেনে টুনে নিয়ে আটলান্টিকে ফেলতে হবে, তাতেই আমাদের মুক্তি, সেটাই আমাদের উদ্দেশ্য। সব সাগরেরই এক উৎস, যেখানে শুরু সেখানে শেষ....। হায়রে রাজনীতি.... এর মাঝেও পলিটিক্স ঢুকে গেলো আজকাল। ঘুরে ফিরে তাই একই কথা বার্তা, একই বক্তব্যের পৌণপূণিক বিশ্লেষন। এই যে আমি ও বলছি, ভাঙা রেকর্ডের মতো একই জায়গায় আবর্তন করছি।
স্বভাব দোষ, আরকি!
বাদ, সব বাদ...। এখন আলাপ হবে বইয়ের, বোবা বন্ধু, ভালো বন্ধু। নিজের চিন্তার মাঝে বাম হাত, ডান হাত কিছুই ঢুকায় না। শুধু একটু প্রভাবান্বিত করে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, যার সূচক পাঠকের ওপর ও অনেকটা নির্ভরশীল।
বই বোদ্ধা আমি নই, এখানে যারা আছেন জ্ঞানের বিচারে তাদের ধারে কাছেও না। আমার বিচরণ ও তাই অতি সাধারণ কিছু মানুষের মাঝে। কষ্ট লাগে যখন দেখি যাদের আমি সাধারণ বলে ভেবে বসে আছি, তাদেরই অনেকে অ-সাধারণের ইদুর দৌড়ে সামিল হয়ে আছেন...। তখন নিজেকে ক্ষুদ্্র, তুচ্ছ মনে হয়।
আবারো লাইনচু্যত আমি। যাকগে, বলছিলাম ডয়চে ভেলে (জার্মান রেডিও)-র সাংবাদিক-সম্পাদক মাসকাওয়াথ আহসানের কথা। এমন একজন, যিনি আমাকে খুব করে প্রভাবান্বিত করতে পারেণ।
ক্লোজলী কারো সাথে মিশি, এটা বল্লে হয়তো ওনার নাম ই বলবো। শেষবার দেখা হলো বেশ কয়েক মাস পর...। এটাই আমার ক্লোজলী মিশার সংগা। যাদেরকে পছন্দ করি, তাদের তফাতে থাকতে আরেকটা আইডিওলজি অবশ্য কাজ করে...., যাই হোক।
মাসকাওয়াথ আহসান, একাধারে চরম আডাবাজ, সুভাষ, লেখক, বন্ধুবৎসল.... আরো হয়তো যাবে তার চরিত্রের সাথে। কিন্ত পরে আমাকে পেলে মাইর দিতে পারে, ত্যাল দিচ্ছি - এই অভিযোগে।
ওনার লেখা সামপ্রতিক বইয়ের নাম "অদ্ভুত অাঁধার এক"। নামটা হয়তো গুলিয়ে ফেলবেন অনেকেই...।
বইটা আমি চাইছিলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার দেখা তো অনেক গুলো ভালো নেই, তাই যে অল্প, তার মাঝ থেকেই একজনকে পরিচয় করিয়ে দেবার আর কোন উপায় আমার কাছে আপাতত নেই।
বইটা থাকলো আপনাদের কাঁঠগড়ায়। পড়ুন, ভাবুন, বিচার করুন... সমালোচনা করুণ।
আমার অনেক প্রিয় মানুষের সমালোচনা, আমার একজন প্রিয় মানুষ সম্পর্কে.... বেশ ভালোই একটা পটভূমি, কী বলেন?
দয়াকরে বইটির প্রথম খন্ড পড়ুন এখান থেকে :
Click This Link
অথবা ডান দিকে "আমার পছন্দের লিংক" থেকে সরাসরি ক্লিক করে।
করজোড়ে জানাচ্ছি, স্ক্যানিং রেজু্যলেশনের কারণে বইয়ের পাতা গুলো খুলতে একটু সময় নিতে পারে, এই যা!
আপনাদের সদয় ধৈর্য কামনা করছি
-[ আপনাদের সুচিন্তিত রায়ের পরেই কেবল দ্্বিতীয় খন্ড আপনাদের সামনে হাজির করার সাহস দেখাবো, ধন্যবাদ ]-
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০০৬ সকাল ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




