somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপরিপূর্ণ (ফাটাফাটি) গল্প .......... (পর্ব - 2)

১০ ই জুলাই, ২০০৬ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


-[ আগের পর্বটি পড়ুন এখানে : Click This Link ]-


.... বাইরে ঝুম ঝুম শব্দে আকাশ কেঁদে চলেছে। জানালার গ্রীল গলে আসা ঠান্ডা বাতাস টা যেনো সেদিনকার বারান্দার সেই বাতাস। প্রচন্ড রাগে, ঘৃণায় লাল হয়ে যাওয়া মুখের ওপর এলোচুল গুলো ছড়িয়ে দিচ্ছিলো।

উড়ে চলা সাদা সিফনের অাঁচলটা এবার টেনে ধরলো শুভ্রা, চুল গুলো থাকলো সেভাবেই। নষ্টালজিয়া আজ তাকে পেয়ে বসেছে, কোন বাঁধাই আজ মানার নয়। বাঁধা সে নিজেও দিতে চায় না, আজকে সে মনের গহীণে ঝাপ দিয়ে দেখতে চায়, কি আছে ওখানে। কেন স্বপ্ন গুলো অবাস্তব এখন, কেন আকাশ ও ভয় পায় এমন স্বপ্ন দেখতে!

সেদিনের অনুভূতিটা কতো প্রখর, কতো জীবন্ত আজো, এখনো। সে এখন বসে আছে বিষন্নমনে জানালার ধারে, বৃষ্টিস্নাত পৃথিবীর অপার সৌন্দর্য অবলোকনে। অথচ নিজেকে আবিষ্কার করছে সেদিনের সেই বারান্দায়, অপরিচিত একজনের হাতে নিজের প্রিয় থেকে প্রিয়তর ডায়রীটি ধরা অবস্থায়।


"কে আপনি? কী চান এখানে? আমার ডায়েরী পড়ছেন কেন আপনি, হঁ্যা...?"- আগুন ঝরে পড়লো শুভ্রার কণ্ঠে।

হতভম্ব হয়ে যাওয়া যুবকটি আমতা আমতা করে বললো, "না মানে ইয়ে, আমি.... আমি নিশাতের চাচাতো ভাই....। আন্টি মানে ইয়ে, আপনার মা আমাকে...."

"মা ডেকে পাঠিয়েছেন তো এখানে কি করছেন? আর আপনি আমার ডায়েরী ই বা খুললেন কেনো। এটা তো কোন ভদ্্র মানুষের পরিচয় না"!

এবার মনেহয় যুবকটির কোথাও লাগলো খুব। ঠাশ করে বলে উঠলো,
"তা আপনি যেভাবে কথা বলছেন সেটা বুঝি খুব ভদ্্রতার পরিচায়ক"?

"হাউ ডেয়ার ইয়্যু টু কল মি ইনডিসেন্ট....."

"ইংরেজী গাল দিবেন না দয়াকরে। আমি আপনাকে ইনডিসেন্ট বলিনি। বলেছি আপনি যেভাবে আমাকে অভদ্্র বলছেন সেটাও কোন ভদ্্র মানুষের বলার ধরণ না। আর বারবার যেটা বলে অপবাদ দিচ্ছেন আপনার ডায়েরীর গুপ্তধন চুরি করে ফেলছি বলে, সেটাও ঠিক না। আমি এসেছি, কারণ আমাকে বলা হয়েছে এই বারান্দাটায় আল্পনার কাজটা দেখতে। সে জন্যেই এখানে আসা। এসে দেখলাম বাতাসে আপনার এই সাতরাজার ধনের প্রায় সব পাতাই উড়ে যাচ্ছিল পতপত করে। ধরে গুছিয়ে যেইনা বন্ধ করেছি, অমনি শুরু করে দিলেন এক ধামা বুলি। ধামা চিনেন? তা চিনবেন কি করে, চিনেন কতগুলা ইংরেজী শব্দ, আর জানেন কি করে তা যেখানে সেখানে অব্যবহার করা যায়। ধরেণ আপনার সম্রাট অশোকের হারানো সোনার চামচ......"।

ধরাক করে ডায়েরীটা মেঝেতে ফেলে রেখে খটখট করে চলে গেলো ছেলেটা। ধাতস্থ হতে খানিক সময় নিল শুভ্রা। কী হয়ে গেলো এটা? তার মুখের ওপর তো এমন করে কেউ কথা বলে না। এই ছেলে কি অপমান করে গেলো তাকে? আশ্চর্যতো, ছেলেটার মিনিমাম কোন ডীসেন্সী, ওহ না, নো ইংলিশ - ন্যুনতম শালীনতা জ্ঞান ও কি নেই? একটা মেয়ে মানুষের সাথে কি করে কথা বলতে হয় শেখেনি, ছোঁহ্....!



-[ দৌড়ের ওপর লিখতে হলো এই পর্বটা। আশা করি পরের পর্ব আরেকটু বিশদাকারে আসবে, ধন্যবাদ। ]-
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০০৬ ভোর ৪:৪২
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×