নিঃসন্দেহে যে ক'জন চৌধুরী নামে বেনামে ব্লগে লিখে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতমদের একজন। ভাষার গাঁথুনীতে শব্দের পরে শব্দ দিয়ে পোস্টের পর পোস্ট করে দখল করে রেখেছেন সামহোয়্যারের অনেকটা 'ডিস্ক স্পেস', চতুর্থ সর্বোচ্চ ব্লগার হয়ে জ্বলজ্বল করছেন সামহোয়্যারের মেইন পেজে!
'বদ্দা' ডাকটা আমি প্রচলন করলেও এখন ব্লগ থেকে ব্লগান্তরে বদ্দা বলতে যাকে বোঝায় সে ঐ [গাঢ়]সুমন চৌধুরী [/গাঢ়]। নিজের স্ব-নির্মিত 'ল্যাটকা খিচুরী' রেসিপির জন্য অলরেডি পাক্কা রাধূনীদেরও প্রিয়ভাজনে পরিণত হয়ে আছেন এই [গাঢ়]সুমন চৌধুরী[/গাঢ়]।
আজ, 28শে আগস্ট তাঁর 'ঐতিহাসিক' জন্মদিন। '2' এর কোঠা থেকে জার্মান সময় 12:01 মিনিটে একলাফে পৌঁছে যাবেন '3' এর কোঠায়। (যদিও জন্মটা বাংলাদেশে না, তথাপি) যেহেতু বাংলাদেশ সময়ানূযায়ী ঘড়ির কাঁটা 12টা পেরিয়ে গেছে, অফিসিয়ালি তাঁকে শুভেচ্ছা জানাতে পারেণ, যারা বাংলাদেশে আছেন!
[গাঢ়]সুমন চৌধুরী-র [/গাঢ়]জন্মদিনের শুভ লগ্নে তাঁকে জানাই প্রাণঢালা অভিনন্দন!
কামনা করি অন্যান্য সকল বছরের তুলনায় যেন অনেক অনেক অনেক বেশি আনন্দে কাটে দিনটা তাঁর।
[রং=মৎববহ][গাঢ়]শুভ জন্মদিন বদ্দা![/গাঢ়][/রং]
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৬ বিকাল ৩:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



