ব্লগের অনেকেই অনেক ঘটা করে নিজের জন্মদিনটা জানান দিয়েছেন। কেউ কবিতা লিখে, কেউ শততম পোস্টের ঝিলিমিলি দিনে, কেউ বার্থডে খাতা খুলে, কেউ স্কচ, লাল পানি, কালা পানির বোতল খুলে, আবার কেউ বা অন্যকে ভড়কে দিয়ে!
আমাদের সহব্লগার [গাঢ়] মৃন্ময় আহমেদ[/গাঢ়] সেরকম কোন গতানুগতিক ধারা অনুসরণ না করেই সম্পূর্ণ নিজের জন্য নিজেই দিনটির শুভেচ্ছা বিলিয়ে যাচ্ছেন, পোস্টিয়ে যাচ্ছেন একের পর এক।
সহব্লগার হিসেবে আমার মনে হলো, [গাঢ়] মৃন্ময় আহমেদ-কে[/গাঢ়] জন্মদিনের শুভেচ্ছা জানানো উচিৎ, তার জন্যই এই পোস্টের অবতাড়না!
[রং=ৎবফ][গাঢ়] শুভ জন্মদিন মৃন্ময় [/গাঢ়][/রং]
একটা অনুরোধ করি, ফ্ল্যাডারদের যাঁতাকলে যেন না পড়তে হয় আপনাকে, একটু সেদিকে খেয়াল রাখবেন বন্ধু। ভালো থাকুন, আনন্দে কাটুক প্রতিটা দিন আপনার - এই শুভ কামনায়!
বি:দ্্র:- সাথে সংযুক্ত ফটুকটি থেকে 30 এর জায়গায় আপনার মন মতো যেকোন সংখ্যা বসিয়ে নিন।
Happy Bard Day
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৪:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







