somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ জন্মদিন ::: অমি রহমান পিয়াল

০১ লা নভেম্বর, ২০০৬ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একদিন গুগলে সামহোয়্যারের কি নিয়ে যেন সার্চ করতেই একটা জায়গায় চোখ আটকে গেলো, "সেলিব্রেটি ব্লগার"...। বিশ্বাস খান, মনটা আনন্দে ভরে গিয়েছিলো। একটা ছোট্ট এসএমএসের কথা মনে পড়ে গেলো তৎক্ষণাত, "আইজকা অসমকালের নারা আইছিলো অফিসে। তোর অনেক সুনাম করলো। আমার আনন্দে বুকটা ভইরা গেছে রে তোর মতো ছোড ভাই পাইয়া"।

সুনাম করার কী আছে সেটা তো আমি নিজেই জানি না, কিন্ত এত আন্তরিকতার সাথে কেউ কোন বুদ্ধির ঢেঁকি, হার্টলেস খারাপ মানুষকে অ্যাপ্রিশিয়েট করলে পাত্থর হৃদয়েও একটা ঝাটকা লাগে। আর সেই ঝাটকাটা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে যদি অ্যাপ্রেশিয়েশনটা আসে [গাঢ়]অমি রহমান পিয়ালের[/গাঢ়] কাছ থেকে।

ঠাশ ঠাশ কথা বলা যার স্বভাব সেই [গাঢ়]অমি রহমান পিয়ালের[/গাঢ়] আজ জন্মদিন। একটু আগেই কথা হলো। নানা প্যাচাল, এই কথা সেই কথা, কোন সুতা ছাড়াই আমাদের কথা চলে। যখন মন খারাপ থাকে তখন "বড় ভাই মন খারাপ, আসেন গলাগলি কইর্যা কান্দি" বলে কথা শুরু হয়। মাঝখানে ক্ষেপে যায়, মাঝে মাঝে বলে, "তোর লগে কথা কইয়া মনডা ভালো হইয়া গেলো রে"! আমারে কোন একটা অদ্ভুত চাদর দিয়ে ক্যামন করে যেন জড়িয়ে রেখেছে এই [গাঢ়]অমি রহমান পিয়াল[/গাঢ়]।

পঁচানীও খাই যথেষ্ট। একদিন ঠাশ করে ফেলেন, যা তুই বাদ তোরে লমু না। রাগ করে কষ্ট পেলেও পরেরদিনই একটা এসএমএস পেয়ে মনটা ভালো হয়ে গেলো। ধুর: কার সাথে রাগ করি?

চলমান মুক্তিযুদ্ধের ডায়েরী কিংবা ব্লগের মুক্তিযোদ্ধা হিসেবে অনেকের কাছেই মারাত্বকভাবে গ্রহনযোগ্য হয়েছেন। এর বাইরে যে কারণে স্বমত-দ্্বিমত সবার কাছে প্রশংসা পেয়েছেন তা হলো অসাধারণ, ক্ষুরধার লেখনি। নিজের জীবনের ফেলে আসা অন্ধকার জগৎটাকে তুলে ধরেছেন আমাদের সবার সামনে অসামান্য ব্যক্তিত্বে।

এই ব্যাক্তিটির আজ জন্মদিন। আড়ালে পালন করতে চাইছেন.... আপনারাই বলুন এটা কি হতে দেওয়া উচিৎ?

আমি জানি ব্লগে ছড়িয়ে দেয়াতে হয়তো আমাকে গালি দিবেন, হুমকি দিবেন, কানমলে দিতে চাইবেন... কিন্ত আমি কি ডরাই দাদা বড়দের হুমকিতে!

[গাঢ়]অমি রহমান পিয়ালের[/গাঢ়] জন্য আজকের দিনটি বয়ে আনুক অনাবিল মুক্ত আনন্দ। যেভাবে জেনে আসছি আপনাকে, তার চাইতেও বেশি আনন্দ যেন আজ থেকে যোগ হয় আপনার প্রাত্যহিক জীবনে, এই কামনা করছি বড় ভাই।

শুভ জন্মদিন এবং জন্মদিনের রঙিন শুভেচ্ছা [গাঢ়]অমি রহমান পিয়াল[/গাঢ়]...
চিয়ার্স!!!
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৬ বিকাল ৩:৫২
৫৩টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

যতবার শেষ, ততবার শুরু

লিখেছেন রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১



তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

×