somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কম্পিউটার সমস্যা এবং তার সমাধান

১৫ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের প্রাত্যহিক জীবনে কম্পিউটার এখন আমড়া গাছের আঠার (আমড়া গাছে আঠা হয় কিনা আমার জানা নেই, সরি!) মতো সেঁটে আছে। আর এই যাদুর বাক্স ব্যবহার করতে গিয়ে পরতে হচ্ছে নানা বেকায়দায়। ছোটখাটো 'প্রোগ্রাম ফেইলার' থেকে শুরু করে 'উইনডোজ এর 13টা বেজে যাওয়া' আমাদের পেরেশানির কারণ হয়ে দুঃস্বপ্নের মতো ধাওয়া করে সর্বএ।

সূচনা :
'প্রোগ্রাম ফেইলার' হলেও নাহয় কাজ চলে কিন্তউইনডোজ বাবা যদি বাগড়া বাধায় তাহলে তো সব বেরাছেড়া অবস্থা। কখনো দেখা যায় কম্পিউটার বুট ই হচ্ছেনা। তখন কি রকম লাগে তা রিফাত সহ আরো অনেকেই (ইনক্লুডিং মী) জানে। আর তাই আপাতত অপারেটিং সিস্টেমের ফেইলুর ওরফে বুটিং না হওয়া ওরফে বয়োস কিংবা হার্ড ডিস্ক এরর ওরফে 'কম্পিউটার নষ্ট' নামক ঝামেলা থেকে পরিএাণ পাবার উপায় বর্ণনা করছি।

যন্তর-মন্তর :
পি,সি (উপরোক্ত কারনে নষ্ট হয়ে গিয়ে থাকলে ভালো) - 1 খানা, উইনডোজ সিডি এক্স পি কিংবা 2000 হলে ভালো, (বুটেবল হলে সের এর উপর সোয়াসের) - 1 টি, এবং ঘন্টা খানেক ব্যয় করার মতো অলস সময়।

কীভাবে বিড়ালের গলায় ঘন্টাটা বাধবেন :
প্রথমেই কম্পিউটারকে অন করুন এবং পরক্ষনেই বুটেবল উইনডোজ সিডি টি তার মুখের মধ্যে পুড়ে দিয়ে 'রি-স্টার্ট' বাটন চাপুন। এবার তীক্ষ চোখে মনিটর এর নিচের-বাম দিকে তাকিয়ে থাকুন এবং 'প্রেস এনি কী টু বুট ফ্রম সিডিরম' জাতীয় বাক্য দেখা মাএই 'এন্টার' (বা যে কোন বাটন) চাপুন। পি,সি, এখন ডস মুডে সিডি থেকে বুটেড। মনিটরের নীল স্ক্রীনে নানান কিসিমের লিখা দেখতে থাকুন যতক্ষন পর্যন্ত না আপনার কাছ থেকে কোনো কিছু 'ইনপুট' (যেমন : এফ 8) চাওয়া হয়। (তবে এই সময় টুকু আপনি নিজের মাথার চুল ছিড়ে পাড় করে দিতে পারেন। ) এফ 8 চাপা বা এক্সেপ্ট করার পর আরো খানিক অপেক্ষা করুন পরবর্তী ডিরেকশন বা দিক নির্দেশনার জন্য। ... ... ...
যদি এফ 8 প্রেস করার কোন অপশন না চাওয়া হয় তাহলে সরাসরি আপনার কাছ থেকে অন্য আরেকটি কনফার্মেশন চাওয়া হবে। আর সেটা হল আপনি উইনডোজ 'রিপেয়ার' করতে চান কিনা, আপনার সোজা সাপ্টা উত্তর হল 'না'। এরপর আবারো আপনাকে নিজ মাথার চুল ছিড়তে হবে (মানে অপেক্ষা করতে হবে)।

এই পর্যায়ে আপনার কম্পিউটারের 'হার্ড ডিস্ক স্টোরেজ ব্রেকডাউন' দেখতে পাবেন (যদি চশমার পাওয়ার ঠিক থাকে)। আপনি এখানে ইচ্ছেমতো স্টোরেজ অ্যালোকেট করতে পারেন। কীভাবে?? খুব সোজা, প্রথমে একটা ড্রাইভ (বা পার্টিশন) সিলেক্ট করুন আপ-ডাউন কী-এর সাহায্যে, তারপর 'এফ' বাটন (ভাষা ভেদে, যেমন জার্মান হলে 'এল' ) প্রেস করুন । সবগুলো ড্রাইভ এর ক্ষেত্রে এই পন্থা অনুসরণ করার পর আপনার হার্ডড্রাইভ এর 'টোটাল মেমোরী' দেখতে পাবেন। এবার আপনার ইচেছ মতো মেমোরী অ্যালোকেট করুন। প্রথমে পার্টিশন 'সি' এর জন্য ডিফলট অ্যালোকেশন মুছে দিয়ে (বেক স্পেস এর সাহায্যে) আপনার ইচ্ছেমতো একটা সংখ্যা (মেগা বাইট-এ) বসান, এন্টার চাপুন। আপনার পছন্দের সাইজ বা অ্যালোকেশন নিয়ে পার্টিশন 'সি' এখন তৈরী। বাকি আন-অ্যাসাইন্ড স্পেস টুকুর জন্যে ও একই পথ অনুসরণ করে, 'ডি', 'ই', 'এফ' ... যতখুশি চান, পার্টিশন তৈরী করতে পারেন।

... ... ... কি ভয় ভয় লাগছে? এই কাজটা প্রথম বার করতে গেলে খানিকটা ভয় লাগতে পারে, কিন্ত ঘাবড়ানোর কিছুই নেই। স্ক্রীণের নিচের দিকে উললিখিত 'কোড কী' প্রেস করে পার্টিশন অ্যাসাইনিং এর কাজটা আপনি খুব সহজেই করতে পারেন। অ্যাসাইনিং শেষ হলে এবার পার্টিশন 'সি' সিলেক্ট করে এন্টার চাপুন এবং 'ফরমেট ইনস্টলেশন' সিলেক্ট করে আবার এন্টার চাপুন ... ... ... ব্যস কেল্যা ফতে।

খুব বেশি ঝামেলা না করে থাকলে আপনার কম্পিউটারে এখন উইনডোজ ইনস্টল হচ্ছে। ও হে, এই পদ্ধতিতে আপনার আগের সব কিছুই মুছে যাবে। যদি তা করতে না চান, তাহলে কেবল পার্টিশন 'সি' এর বেলায় 'ফরমেট' করতে হবে। ... ... ...এরপর যে কাজ টুকু বাকি তা একটা বাচ্চা ও করতে পারবে (তাই বলে বোনের সদ্য স্কুলে যেতে শুরু করা ছেলেকে বসিয়ে দিবেন না যেন, তাহলে আপনার কম্পিউটার সারাজীবন ই ঐ অবস্থায় থেকে যাবে, 'উইন্ডোজ ইনস্টলেশন' আর শেষ করা লাগবেনা)। 'উইন্ডোজ ইনস্টলেশন' এর পর আপনার প্রয়োজনীয় 'সফটওয়্যার' ইনস্টল করে কম্পিউটার আবার পুরোদমে ব্যবহার করতে পারেন, বেস্ট অফ লাক... ... ...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×