somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চরিত্রের পোস্টমর্টেম -- (1) (চলমান-1)

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৬ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্ব প্রকাশিতের পর... ... ...

ইয়াকুব সাহেবের বাড়িতে ওনার বেয়াকুব পুত্র ধনকে পাইলাম না, কিন্তু যাহা দেখিতে পাইলাম তাহাতে যারপরনাই খুশি হইয়া আমার পিতৃদেবকে ধন্যবাদ জ্ঞাপন করিতেও ভুলিয়া গেলাম। ইয়াকুব সাহেবের দ্্বিতীয়া কন্যা, বয়ষে আমার হইতে বছর খানেকের ছোট, সদ্য মহাবিদ্যালয় গমনকারীনি। আর দেহের বর্ণনা নাইবা দিলাম। আহাাাাাা...

ইয়াকুব সাহেব কিংবা ওনার বেয়াকুব পুত্রবর বাটিতে অনুপস্থিত থাকলেও ইয়াকুব সাহেবের সহধর্মনী আমাকে উল্ললেখযোগ্য আপ্যায়ন করিলেন যাহা ভুলিতে পারিবনা। যাইহউক, ওনাদের পুত্র সম্পর্কে খানিক আলাপ চারিতার পর আমার আলাপ জমিয়া গেল সেই ষোড়শীর সনে। ঘন্টা কয়েক কাটাইবার পর পুনরায় আগমন করিবার প্রতিশ্রুতি করিয়া সেইস্থান হইতে প্রস্থান করিলাম। পথি মধ্যে জয়তু পিতৃদেব বলিয়া নাচিতে নাচিতে বাড়ির পানে হাটা ধরিলাম।

কয়েকদিন পরের কথা। ইতোমধ্যে আরো ও দুইবার ঐ বাড়িতে আমার পদার্পন হইয়াছিল, এবং বলাই বাহুল্য সেই ষোড়শীর সাথে যোগাযোগটাও আরো উন্নত হইল। যাহা বলিতেছিলাম, স্থানীয় মহাবিদ্যালয়ে গমন করিলাম বন্ধুগনের সহিত সাক্ষাৎ করিবার অভিপ্রায়ে । কিন্তু আমার মূল উদ্দেশ্য ছিল আমার নায়িকার সহিত কিঞ্চিৎ ভাব মারা। কিন্তু সেইদিন ভাবের ডোজের পরিমানটা বোধহয় খানিক বেশি ই হইয়া পড়িয়াছিল। যাহাহউক, আমার ই দুই বন্ধু (একজন মেল আরেকজন ফিমেল) -র বিশেষ উদ্দোগে আমার ডিংগী তখন জলে ভাসিল...।

কিন্তু ভাসিলে কি হইবে, ঐযে কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। আমার অবস্থাও তদরুপ হইয়া দাড়াইল। আমি সর্বদাই কাহারো চোখ সুন্দর তো কাহারো নাক, কাহারো ঠোট তো কাহা দাত, কাহারো আবার কেশ। এতো সুন্দরের কম্বিনেশন ঘটানো বিধার নিকট সম্ভবপর হইলেও আমার নিকট তাহা খুজিয়া বাহির করা বড়ই ক্লেষ্টযুক্ত কর্ম বলিয়া বিবেচিত হইতো। আর উহার কারণেই মুলত আমার কোষা নৌকা খানি পানি পাইতেছিলনা। যাহাহউক, একদিন এলাকায় জনৈক পঞ্চদশী কে দেখিয়া মনের ভিতরে নজরুল, রবীন্দ্রনাথ পুনরায় মাথা দিয়া উঠিল। মনে হইতে লাগিল, জীবনানন্দ সাহেবের বনলতাই কেবল না, স্বয়ং জীবনানন্দ সাহেব ই জীবিত হইয়া ধরাধামে আবির্ভুত হইয়াছেন। বুকের ঠিক এইখানটাতে হাবলু ভাইয়ের কংগো ধুরুম-ধারুম শব্দ করিয়া বাজিতে লাগিলো... ... ...

(চলবে)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

×