somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরাজিত মেঘদল - উলটো দৌড় - ভালোবাসার দিবসে না পাওয়া ভালোবাসার আখ্যান

১৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


[গাঢ়]মাসকাওয়াথ আহসানের 'পরাজিত মেঘদল' এখন একুশের বইমেলায় পাওয়া যাচ্ছে।[/গাঢ়]

কিন্ত-

বইটা শেষ করা থেকেই নানা ঝামেলা শুরু হচ্ছিলো। একবার ভাবলাম নিজেরাই কম্পোজ করে তারপর দিই যাতে প্রকাশকের খাঁটুনিটা একটু কম হয়। এমনিতেই নির্ধারিত সময়ের অনেক পরে পান্ডুলিপি তৈরী হয়েছে, তারওপর সাম্য ভাইয়ের মতো একজন অতি মাত্রায় ভদ্্রলোক, মাই ডিয়ার টাইপের লোকটাকে আরোও গ্যাড়াকলে ফেলতে ইচ্ছে করছিলো না। কিন্ত ওইযে কপালের ফের, কি আর করা! সময়ই করে ওঠা গেলো না বইটা কম্পোজ করার জন্য, পাঠাতে হলো স্ক্যান করেই।

প্রচ্ছদের কাজে হাত তখনো দেয়া হয়নি। অথচ প্রচ্ছদটাই অনেক গুরুত্বপূর্ণ। একদিন মারুফ ভাইয়ের সেই 'লিটল হাউজ অন দ্যা প্রেইরী'-র বাড়িতে গেলাম। বিয়ানকা ভাবী অনেক কিছু করে খাওয়ালেন, কাজের কাজ হলো খুব সামান্যই। শেষ করা হলো আর সেদিন প্রচ্ছদটা, দিন কিন্ত ধীরে ধীরে কমেই চলেছে।

অবশেষে একদিন, একেবারে শেষ সময়ে এসে যখন দেখা গেলো এবার না করলেই নয়- টনক নড়লো আমাদের। আবারো হানা দেয়া হলো মারুফ ভাইয়ের 'লিটল হাউজ অন দ্যা প্রেইরী'-তে। এ্যাট দ্যা ইলাভেন্থ আওয়ারে সব কিছুই করে অভ্যস্ত আমি, মাসকাওয়াথ ভাইয়ের অভিজ্ঞতাও অনেকটা সেরকমই। বিয়ানকা ভাবীর সেদিনের সেই ভারী ভোজনটাকে পাশ কাটিয়ে আমরা লেগে গেলাম কাজে। মারুফ ভাইয়ের মতো ট্যালেন্টেড লোকের সাথে আমার মতো গাধার কাজ করার অভিজ্ঞতাটাই অন্যরকম! অনেক খেঁটেখুটে, খুঁটিনাটি শেষ করতে করতে রাত প্রায় দুপুর।

পরদিন সকালে পাঠানো হলো স্বপন ভাইয়ের কাছে। কিন্ত ফোনে তাঁকে ধরা গেলো না। তখন দেশের অবস্থা করুণ। কোন ফোন লাইনই লাগে না দেশে। অথচ প্রচ্ছদের ফ্ল্যাপের লেখাটার নির্দেশনার জন্য স্বপন ভাইকে দরকার। হলোনা দেখে ছোট ভাইকে বললাম সে যেনো পৌঁছে দেয় 'জনান্তিকে'।

[গাঢ়] অনেক কাঠখড় পুড়িয়ে তবে গতকাল, ভ্যালেন্টাইন দিবসে বইটি মেলায় প্রবেশ করে, জনান্তিকের হাত ধরে।[/গাঢ়]

একজনকে অনুরোধ করেছিলাম আমাকে যেনো বইটার বর্তমান অবস্থা আমাকে জানায়। এতো কিছু হলো বইটার শুরু থেকেই, খুব জানতে ইচ্ছা করছিলো - 'সব ঠিকঠাক মতো হলো তো'। অবশ্য সাম্য ভাই কিংবা স্বপন ভাইয়ের ওপর নিষ্ঠা মাসকাওয়াথ ভাইয়ের প্রবল, এটা আমি জানি।

একটা ভুল বুঝাবুঝির কারণে বইয়ের আভ্যন্তরীণ ভাগ গুলো নিয়ে সংশয় দেখা দেয় আমার মনে। খুব খারাপ লাগছিলো তখন, আমি শালা যে কাজেই হাত দেই সেটাতেই একটা ঘাপলা হওয়া লাগবে? মেজাজটা গেলো খারাপ হয়ে...। একের পর এক ফোন, কিন্ত পরে জানা গেলো সেটা নিতান্তই একটা ভুল। সব কিছুই ঠিক আছে, মাঝখান থেকে বেচারা স্বপন ভাইকে টেনশনে ফেলে দেয়া হলো। এর জন্যও খারাপ লাগছিলো পরে... ধ্যাৎ!

ভুল বুঝাবুঝি হোক আর যাইহোক, সব চাইতে বড় কথা হলো যাকে আমি খবরটা নিতে বলেছিলাম সে অনেক চেষ্টা করেছে এর জন্য - আন্তরিক ধন্যবাদ তাঁকে। পাশাপাশি দারুন উপন্যাসটা অবিকৃত অবস্থাতেই পাঠকেরা বইমেলা থেকে সংগ্রহ করতে পারবেন [গাঢ়] জনান্তিকের[/গাঢ়] স্টল থেকে।

'সম্পূর্ণ উলটো দৌড়ের' এই উপন্যাসের মাঝে আখ্যায়িত আছে এমনই এক উপাখ্যান যার জন্য বেছে নিতে হয়েছে 14ই ফেব্রুয়ারীর মতো একটি দিন, ভ্যালেন্টাইনস দিবস বা [ইটালিক]ভালোবাসার দিন[/ইটালিক] ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'মানুষ' হওয়া খুব সোজা, 'মুসলমান' হওয়া কঠিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৪



একটু আগেই ভাবছিলাম, মানুষ হওয়াটা খুব সহজ। বাবা-মা জিংজিং করে আমাদের পৃথিবীতে এনেছেন, এতে আমাদের কৃতিত্ব কোথায়! কোন কৃতিত্ব নেই। আমরা অটো ভাবেই 'মানুষ' হিসেবে জন্মগ্রহণ করেছি। দুইজন মানব-মানবীর... ...বাকিটুকু পড়ুন

হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়ার (রা.) যুদ্ধের দায় হযরত আলীর (রা.) হলে আমরা হযরত মুয়াবিয়াকে (রা.) কেন দোষ দেব?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৪৪



সূরাঃ ৯ তাওবা, ৬০ নং আয়াতের অনুবাদ-
৬০। সদকা বা যাকাত ফকির, মিসকিন, এর কর্মচারী, মোয়াল্লাফাতে কুলুব (অন্তর আকৃষ্ট),দাসমুক্তি, ঋণ পরিশোধ, আল্লাহর পথে ও মুসাফিরের জন্য। এটা আল্লাহর বিধান।... ...বাকিটুকু পড়ুন

তোমাকে ভালোবাসি I love you

লিখেছেন তানভীর রাতুল, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৩:০২

তোমাকে ভালোবাসি বাতাসের মতো,
যেমন শিশুর কাছে বালি একটা খেলনা,
অথবা ঝড়ের মতো, যাকে কেউ বোঝে না।

I love you like the wind,
Playing like a child in the sands,
Or a storm that no... ...বাকিটুকু পড়ুন

গর্ব (অণু গল্প)

লিখেছেন আবু সিদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪০

একটা সরকারি প্রাইমারি স্কুল। ক্লাস শুরু হয়েছে বেশ আগে। স্কুলের মাঠে জন মানুষ নেই। কয়েকটা গাছ, দু'একটা পাখি আর চিরসবুজ ঘাস তাদের নিজের মতো আছে। একান্ত চুপচাপ একজন মানুষ শিক্ষক-রুমে... ...বাকিটুকু পড়ুন

কোথাও কেউ নেই

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৫


বাংলাদেশের ব্যাংকিং সংকট নিয়ে যত আলোচনা হচ্ছে, যত টকশো হচ্ছে, যত বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন, তার কিছুই ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো মানুষটার কাজে লাগছে না। তিনি জানতে চান একটাই কথা,... ...বাকিটুকু পড়ুন

×