সেদিন খেলাঘর নামের সিনেমাটা দেখে একটু টাসকি মেরে গেলাম। সিনেমা বলা ঠিক হবে কিনা বুঝতে পারছিনা। ডকুমেন্টারী আদলের টেলিফিল্মই মনেহলো আমার কাছে, যদিও এসবের সংগা কিংবা বিশ্লেষণ সবই আমার অজানা।
সিনেমাটাতে ভালো কিছু লোকেশন আছে, চোখে পড়ার মতো কিছু ক্যামেরার কাজ আছে, মন কাড়ার মতো কিছু দৃশ্য আছে। তেমনি একটি হলো 'ভুল' করে ছুঁয়ে দেয়া, আরেকটি শ্যাওলা ধরা পোড়োবাড়িতে বৃষ্টিতে ভেজা...!
সিনেমাটির শেষের কাহিনী বর্ণনা করা নাহয় রহিত থাকলো আজ, অন্য কোনদিন হবে। একটা কৌতুক শুনলাম কাল, তারচেয়ে সেটাই বলি বরং।
দুইটা নেংটি ইঁদুর শীতের দিনে পাহাড়ে গেছে হাইকিং করতে। বিশ্রামের ফাঁকে ফাঁকে ভোগান্তির বোতলের তরল খাইয়া দুইটাই টাল। টাল তো টাল, একেবারে টালমাটাল অবস্থা যারে কয়। চারদিকের কিছুই দেখা যায় না এমন ঘন কুয়াশা। এর মধ্যে একটা ইঁদুর টুপ করে পা পিছলায়া গেলো খাদে পইড়া। সঙ্গী ইঁদুরটা ফুচকি দিয়া নিচে চাইয়া দেখে 'বাডি' তার একটা হাতির ওপর 'কাইজ হইয়া' পইড়া আছে। দেইখাই ওপরের সঙ্গীটা দিলো এক চিৎকার-
"অই... দে হালার পুতেরে, থেতলে দে এক্কেরে...."!
- - বুইঝেন কইলাম ব্যাপারটা, ক্যাডা কারে থেতলাইবো।
যাউকগা অনেক পকপক শুনলেন এইবার একটা গান শুনেন। [link|http://www.esnips.com/doc/3422d2d7-af67-4ff9-a003-78a5faf9f057/titanic-bangal|UvBUvwb
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




