দেশের রাজনীতিতে অনেকেই মনে করছেন ক্রান্তিকাল চলছে এখন। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর প্রথম দিকে দূর্ণীতিগ্রস্ত রাজনৈতিক নেতা, সমাজের রাঘব বোয়ালদের ধরে মামলায় চালান করে দিয়ে যে ভাবধারা জাগরিত করতে সক্ষম হয়েছিলেন সাধারণের মনে, সেই ধরণায় মনেহয় ফাটল ধরতে শুরু করেছে। তত্ত্বাবধায়ক সরকার খানিকটা হলেও বোধকরি শুরুর সেই ভাবমূর্তি ধরে রাখতে অপারগ হয়েছেন কিম্বা হচ্ছেন।
বাংলাদেশের সাধারণ মানুষ দূর্ণীতি দমনকে বরাবরই সাদরে আমন্ত্রন জানাতে প্রস্তুত। কিন্ত সেটা হতে হবে সর্বস্তরে। কাউকে রেখে কাউকে ধরে না। নীলতিমি থেকে চুনোপুঁটি- সবাইকেই এই আওতায় আনা বাঞ্ছনীয়, না হলে যে আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলবে মানুষ। ঠিক একই ভাবে জানতে চাইবে কোন নিরপরাধকে অপরাধের শিকল পড়িয়ে, ক্ষমতার কালো দিকটি প্রদর্শনপূর্বক জোর করে তার মুখ থেকে 'আমি অপরাধী' কথাটি বের করে নেয়া হলে। সিলেট প্রতিদিনের সম্পাদক, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মতো কারো ভাগ্যে যদি এমন কিছু ঘটে তাহলে তো সাধারণ মানুষ নিজেদেরকে অন্য যেকোন সরকারের শাসনামলের মতোই নিরাপত্তাহীন ভাববে!
বঙ্গবন্ধুকে জাতীয় ভাবে জাতির জনকের স্বীকৃতিদান, তড়িঘড়ি করে জঙ্গীদের ফাসির কাষ্ঠে ঝুলানো, মদদকারীদের বিরুদ্ধে মামলা- এসব করে তত্ত্বাবধায়ক সরকার যতোটানা জনমানুষের মনে প্রশান্তির একটা আমেজ এনে দিয়েছেন তার চাইতেও বেশী সাধারণ মানুষের অনুভূতিকে অস্থিতিশীল করে তুলেছেন সামপ্রতিক কিছু কর্মকাণ্ডে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা, 18 মাসের আগে কোন নির্বাচন নয়- সামনে নিয়ে বাংলাদেশের মানুষ নিশ্চই ভাবছে 'কী হতে যাচ্ছে পরবর্তীতে'!
গুজব গুলোকেও সরিয়ে দেয়া যাচ্ছে না। অস্ট্রেলিয়ান দৈনিক [লিংক=যঃঃঢ়://িি.িঃযবধঁংঃৎধষরধহ.হবংি.পড়স.ধঁ/ংঃড়ৎু/0,20867,21548504-2703,00.যঃসষ][ইটালিক]দ্যা অস্ট্রেলিয়ান [/ইটালিক][/লিংক] সামরিক শাসনের আগাম সন্দেহ করছে, [ইটালিক]বিডিমিলিটারী ডট কম [/ইটালিক] নামক এক ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে শেখ হাসিনাকে বহনকারী বিমান কে বাংলাদেশের আকাশে প্রবেশ করতেই দেয়া হবে না। অতি সামপ্রতিক সময়ের মতো এই গুজব গুলোও যদি সত্যি হয়, তাহলে বাংলাদেশের জন্য, বাংলাদেশীদের জন্য অন্ততঃ ভালো কিছু যে অপেক্ষা করছে না তা সাদা চোখেও বুঝা যায়।
এই অবস্থায় কী করা উচিৎ হবে বাংলাদেশের মানুষের?
[গাঢ়]বাংলাদেশের শীঘ্র নির্বাচনের জন্য আবেদন করা নাকি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে যাওয়া?[/গাঢ়]
বি:দ্্র: [link|http://hajarduari.com/|nvRvi`yqvix
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০০৭ সকাল ৯:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



