কুম্ভকর্ণ ঘুমের জন্য বিখ্যাত জগতজোড়া। তারে নিয়া বলার কিছু নাই। তাঁর ঘুম কারো মুখাপেক্ষি তো আছিলো না। ব্লগে আইসা আমি (আপনারা দেখছেন কিনা জানি না) নতুন কুম্ভকর্ণের সন্ধান পাইছি। কর্তৃপক্ষ।
হ্যাঁ, আমাদের ব্লগ কর্তৃপক্ষের কথাই বলছি। রামায়নের কুম্ভকর্ণকে ভুলতে বসলেও সেটা সম্ভব হয়ে উঠলোনা বিগত এক বছরে। তবে এক্ষেত্রে আমরা তাঁদের মুখাপেক্ষি- কারণ কিছু বলতে ভয় ই লাগে, যদি শুনে বসি- "ব্যাটা মাগনা পাইছস, যেমন দিছি তেমন খা। ভিক্ষার চাল কাড়া আর আকাড়া কি রে ব্যাটা!"
এই ভয়ে কিছু বলি না, মাইনা নেই। যেমন দেন তেমনই। কিন্ত এইবার আর মানতে পারতাছি না। বিশ্বাস আছে, "ঘষামাজা" করলে লোভনীয় সাইট হইয়া যাইবো। অত আশাবাদী এখনো হইয়া পারি নাই। কুম্ভকর্ণের ঘুম ভাঙাইতে হাতি ঘোড়া আনার তৌফিক আমার নাই।
তবে, জরিপ জালানোর তৌফিক আছে- জরিপ টা হইলো সাধারণ। কয়জন মানুষ এই ব্লগটারে ভালো কয়, আর কয়জন মানুষ পুরানাটারে ভালো কয়! কি জিনিষ দেয়া হইছে সেটা এডমিন ইউজ্যাররা বুঝুক। আমি আম জনতা, কোন রকমে মাউসে ক্লিক করতে পারি, পান্তা খাইয়া অভ্যাস, এক চান্সে ঘি-ভাত দিলে তো পেট খারাপ হইবোই।
যারা নতুন ব্লগ কে "হ্যাঁ" বলেন তারা মন্তব্যের ঘরে "0" লিখুন, আর যারা নতুন ব্লগকে "না" বলেন, পুরাতন ব্লগকে "হ্যাঁ" বলেন তারা দয়াকরে "1" লিখুন।
কর্তৃপক্ষ নিজেই দেখুক, ব্লগাররা কী চায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



