হঠাৎ করে বিজলী চমকালো, কালো কালো মেঘের দল দৌঁড়ে যাচ্ছে এদিক থেকে ওদিকে, মধ্যরাতের তারারা একেএকে বিদায় নিচ্ছে, চাঁদের রঙটা ধুসর হলুদ বর্ণ থেকে ধীরে ধীরে অনুজ্জ্বল হচ্ছে, একটু পরেই পূর্বাকাশে লালচে আভা হয়তো ফুটতে থাকবে, শুরু হবে আরেকটা দিনের গল্প... ঠিক এমনি সময়ে, হ্যাঁ ঠিক এমনি সময়ে ওঁয়া ওঁয়া শব্দে জানান দিলো এক মনুষ্য নবজাতক তাঁর আগমন বার্তা।
আজকের দিনটি যার নামের সাথে জড়িয়ে আছে, সেই রবি বুড়ো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মলগ্নে পৃথিবীতে আসা সকল নবজাতকের কাছে আবেদন, "আমাদেরকে আরেকটা রবীন্দ্রনাথ উপহার দিন আপনারা"।
আজ হতে অনেক বছর পরে যারা এই লেখাটা পড়বেন, তাদের জন্যই এই লেখাটা, এক মহর্ষীর জন্ম জয়ন্তীতে!
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৭ রাত ৩:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


