. সারা প্রহর আমার বুকের মাঝে
. দিঘির কালো জলের পরে মেঘের ছায়া ঘনিয়ে ধরে
. বাতাস বহে যুগান্তরের প্রাচীন বেদনা যে
. সারা প্রহর আমার বুকের মাঝে
. অাঁধার বাতায়নে
. একলা আমার কানাকানি ঐ আকাশের সনে
. ম্লান স্মৃতির বাণী যত পল্লব মমরের মতো
. সজল সুরে ওঠে জেগে ঝিলমুখর সাঁঝে
. সারা প্রহর আমার বুকের মাঝে
- কোথায় যেন কী মিসিং... বাপ্পার "বৃষ্টি প ড়ে" গানটা আরো উদাস করে দিচ্ছে.... "ঐ ছেলেটার আকাশ উপুর,- মনের ভেতর অলস দুপুর".... কোথায় যেনো নিয়ে যেতে চাইছে ব্রম্নচারী এই আমাকে.... "উদাসী-একাকীত্ব-বিষন্নতা" -র মন্ত্র-মুগ্ধ আলিঙ্গনে আবদ্ধ আমি... একটা খোলা মাঠ, অঝোর ধারায় বৃষ্টি.... চারদিকে হালকা কুয়াশার জাল.... আমি ভিজে যাচ্ছি, মাথা নিচু করে... চুপচাপ বসে...।
. কবিতার জন্য ঋণী : রবীন্দ্রনাথ ঠাকুর
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



