আমি আসলে কোন কিছুতেই রেগুলার নই। না পড়াশুনায়, না খেলাধুলায়, না ডায়েরী লেখায়, এমন কি প্রেম, ভালবাসা, সিগারেট খাওয়ায়।
ইদানিং খুব সকালবেলা ঘুম থেকে উঠছি। সকালের আকাশ দেখতে আমার খুবই ভাল লাগে।
যে আমি ছুটির দিনে হলে সবার পরে ঘুম থেকে উঠতাম সে কিনা বলছে মানুষ টানা এতক্ষণ ঘুমায় কি করে?
ইদানিং টানা ঘুমানর চেয়ে ব্রেক নিয়া ঘুমানো বেশি এঞ্জয় করছি। পড়াশুনা মোটামুটি হচ্ছে কিন্তু সেটিস্ফাই হতে পারছিনা।
ফেসবুক এ প্রবণতা বাড়ছে।
এইতো সব মিলিয়ে চলছে আগের চেয়ে ভাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


