somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাটম্যান যাদের জন্য আজ 'ব্যাটম্যান'!!! (১)

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মতো যারা কমিকপ্রেমী আছেন তারা কম বেশি ব্যাটম্যান চরিত্রটির সাথে অত্যন্ত সুপরিচিত। ব্যাটম্যান একটি কাল্পনিক কমিক চরিত্র। এর স্রষ্টা বব কেন ও লেখক বিল ফিঙ্গার। ব্যাটম্যান প্রথম প্রকাশিত হয় ডিটেকটিভ কমিকস এর ২৭ মে, ১৯৩৯ এর সংখ্যায়। এর পর ডিসি কমিকস প্রকাশিত অনেকগুলি বইতে প্রকাশিত হয়।

সুপারহিরোদের কোনো না কোনো "সুপারপাওয়ার" বা অতিমানবিক ক্ষমতা থাকলেও, ব্যাটম্যানের তেমন কোনো ক্ষমতা নেই। ব্যাটম্যান তার বুদ্ধি, অনুসন্ধানী দক্ষতা, বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কে জ্ঞান, ধনসম্পত্তি, শারীরিক সক্ষমতা, মার্শাল আর্ট দক্ষতা, অদম্য ইচ্ছাশক্তি ও অপরাধ জগতে তার সম্পর্কে প্রচলিত ভীতি কাজে লাগিয়ে লড়াই করে।

প্রথম প্রকাশের পরই ব্যাটম্যান বিপুল জনপ্রিয়তা পায়। ব্যাটম্যান এর আলাদা কমিক প্রকাশিত হয় ১৯৪০ সালে।

ব্যাটম্যানের চরিত্র, গুণাগুণ সম্পর্কে তো আমরা অনেক কিছুই জানি। কিন্তু যাদের কারণে ব্যাটম্যানের এত জনপ্রিয়তা, যাদের জন্যে ব্যাটম্যান আজ “ব্যাটম্যান” তাদের সম্পর্কেই বা আমরা কতটুকু জানি? হ্যাঁ, আমি ব্যাটম্যান এর ভিলেনদের কথাই বলছি। কাল্পনিক আমেরিকান শহর ‘গথাম সিটি’ তে ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে ব্যাটম্যান কম শত্রু তৈরি করেন নি। আর ব্যাটম্যানের শত্রুদের লিস্টাও নেহায়েত ছোট নয়।

আসুন তাহলে যাদের কারণে ব্রুস ওয়েন আজ ব্যাটম্যান, তাদের সাথে পরিচিত হই-

(১) Abattoir



Arnold Etchison কে বোঝানো হয়েছিল তার পরিবার শয়তানের পূজারী। তাই সে তার পরিবারকে হত্যা করে। সে বিশ্বাস করে, উত্তরাধিকার সূত্রে সে তার পরিবারের সদস্যদের কাছ থেকে কিছু শক্তি লাভ করে।

(২) Able Crown



Able Crown গথাম সিটির একজন হিংস্র অপরাধী। সে একজন গ্যাংস্টার যে কিনা গথাম সিটিতে গ্যাং ওয়ার এর জন্য দায়ী।

(৩) Abner



(৪) Ace



Ace, Royal Flush Gang এর একজন সদস্য। Amos Fortune কে কমিকে Ace হিসেবে দেখানো হয়। পরবর্তীতে অবশ্য একজন নতুন Ace এর আবির্ভাব হয়।

(৫) Actuary



Actuary একজন জিনিয়াস, ব্যাটম্যানকে পরাজিত করার জন্য তিনি গাণিতিক সূত্রের সাহায্য নিতেন।

(৬) Adam Bomb



Cowl এর যুদ্ধে এই কালো মুখোশ পড়া ভিলেনের দেখা পাওয়া যায়।

(৭) Agent Orange



ভিয়েতনাম যুদ্ধে নার্ভ গ্যাসের জন্য তার গঠন বিকৃতি হয়। পরবর্তীতে সে অন্যান্য সৈনিকদের ম্যানুপুলেট করে।

(৮) Aku Kwesi



Aku Kwesi, Vixen এর মায়ের হত্যাকারী এবং Vixen এর প্রধান প্রতিপক্ষ।

(৯) Albert Michaels



ব্যাটম্যান একটি পরিস্থিতিতে Albert Michaels এর মুখোমুখি হয় এবং তাকে পরাজিত করে।

(১০) Alberto Falcone



Alberto Falcone কোন কারণ ছাড়াই একজন খুনি হিসেবে আবির্ভূত হন।

(১১) Alex Luthor



NIghtwing কে হত্যা করার পর তাকে ব্যাটম্যানের মুখোমুখি হতে হয়।

(১২) Alfred Styker



ডিটেকটিভ কমিকস এর ২৭ নম্বর ইস্যুতে তাকে ব্যাটম্যানের মোকাবিলা করতে দেখা যায়।

(১৩) Allergent



Allergent ব্যাটম্যানের মাইনর প্রতিপক্ষ।

(১৪) Amygdala



Lockhaven Prison এ কাজ করবার সময় Amygdala কে Dick Grayson এর অ্যাপার্টমেন্টে বসবাসরত অবস্থায় দেখা যায়।

(১৫) Anarky



Anarky হিসেবে পরিচিত Lonnie Machin কে জোকারের পুত্র বলা হয়ে থাকে। দারুণ বুদ্ধিমত্তার অধিকারী এই চরিত্রটি কম্পিউটার হ্যাকিং-এ বিশেষ পারদর্শী।

(১৬) Anthony Zucco



Tony Zucco খুব পরিকল্পিতভাবে John এবং Mary Grayson কে হত্যা করে।

(১৭) Anti-Fate



(১৮) Anti-Matter Man



Anti- Matter universe, Qward এর একজন শক্তিশালী দুষ্কৃতিকারী।

(১৯) Arnold Flass



(২০) Asmodel



Asmodel স্বর্গের সবচেয়ে সম্মানিত চারজন অ্যাঞ্জেলের মধ্যে একজন ছিলেন। কিন্তু সে বিদ্রোহ করে Neron এর ভৃত্যতা মেনে নেয়।

(২১) Azrael



Michale Lane (Azrael) ব্যাটম্যানকে বন্দি করে এবং তার উপর অত্যাচার চালায়।

(২২) Bad Cop



Bad Cop একজন সাবেক পুলিশ সদস্য। জোকারের অত্যাচারে তার মস্তিস্ক বিকৃতি ঘটে।

(২৩) Bane



Bane একজন সাউথ আমেরিকান ভাড়াটে দুষ্কৃতিকারী। সে ব্যাটম্যান এর কাছ থেকে গথাম সিটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

(২৪) Banner



আমেরিকার পতাকা পরিহিত একজন ভিলেন।

(২৫) Baron Blitzkrieg



Baron Blitzkrieg সুপার হিউম্যান শক্তির অধিকারী, অভেদ্য। সে তার অভ্যন্তরীণ শক্তিকে তার চোখে স্থানান্তর করতে পারে যার মাধ্যমে সে একধরনের বিধ্বংসী হিট বিম তৈরি করতে পারে।

(২৬) Bedbug



Bedbug তার শত্রুদের ঘুমের মধ্যেও নিয়ন্ত্রণ করতে পারে।

(২৭) Benedict Asp



(২৮) Bentley



সে ডলমেকার ফ্যামিলির একজন আনাড়ি সদস্য।

(২৯) Bianca Steeplechase



Bianca Steeplechase একটি নারী ভিলেন চরিত্র। জোকারের অল্টারনেট ভার্সন হিসেবে Bianca Steeplechase কে কল্পনা করা হয়।

(৩০) Bird



Bird, Bane এর একজন বিশ্বস্ত সমর্থক।

চলবে.......
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×