somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখন ঘরে বসেই কাটুন ট্রেনের টিকেট :) :) :)

১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিবারের মতো এইবারও ঈদে ট্রেনের টিকেট কাঁটা নিয়ে যথারীতি হুলথুল কাণ্ড কমলাপুর রেইল স্টেশনে। আর এই টিকেট কাটতে গিয়ে না খেয়ে, না দেয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ঘরে ফেরা মানুষ দের। একটু কিবোর্ড গুতিয়েই কিন্তু এই কষ্ট অনেকটা কমানো যায় ইচ্ছা করলে।

যাই হোক ঈদ তো শেষ, ফাঁকা ঢাকা কয়েকদিনের মধ্যেই তার হারিয়ে যাওয়া রুপ ফিরে পাবে।

এই ট্রেনের টিকেট নিয়ে বছরের আরেকটা সময়ে হুলস্থুল লেগে যায়। বিশ্ববিদ্যালয়গুলোতে যখন ভর্তি পরীক্ষা শুরু হয় তখন ট্রেনের টিকেট যেন সোনার হরিণের রুপ নেয়। আমি যখন ভর্তি পরীক্ষা দিবো বলে রাজশাহীর টিকেট কাটবার জন্য স্টেশনে যাই তখন টিকেট পাওয়া যায়নি। (তখন যাত্রার ৫ দিন আগে টিকেট দেওয়া হতো) আমি চার দিন আগে গিয়েও টিকেট পাইনি।

রুয়েটে ভর্তি পরীক্ষার দুদিন পরই কুয়েটে ভর্তি পরীক্ষা হয়েছিল আমাদের সময়। তাই রাজশাহী থেকে সরাসরি খুলনাতে গিয়েছিলাম সাগরদাঁড়ি এক্সপ্রেসে। যথারীতি ব্ল্যাক থেকে টিকেট কাটতে হয়েছিল ৫০০ টাকা বেশি দিয়ে। :(( :(( :((

মনের মধ্যে অনেক দিন ধরেই একটা খুঁতখুঁতানি কাজ করছিল। এই সরকার এত কিছু ডিজিটাল করে ফেলল কিন্তু ট্রেনের টিকেট টা কেন নেটে কাটা যায় না। অবশেষে মনের খুঁতখুঁতানি দূর হল। বাংলাদেশ রেইলওয়ের ওয়েবসাইট থেকেই ট্রেনের টিকেট বুক করা যাবে।

যারা এই বছর বিভন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবার জন্য দৌড়াদৌড়ি করবে তারা একটু কষ্ট করে নেটেই ট্রেনের টিকেট টা করে ফেলো। তাহলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না।

ইন্টারনেটে ট্রেনের টিকেট কাঁটার জন্য প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে তা হল বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ধাপগুলো নিম্নরূপঃ

১) প্রথমে www.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
২) ওয়েবসাইটের হোম পেইজে “Purchase e-ticket” বাটনে ক্লিক করুন।



৩) Bangladesh Railway এবং CNS Ltd. লেখা ও লোগো সম্বলিত নতুন আরেকটি উইন্ডো ওপেন হবে।
৪) উইন্ডোটির নিচের দিকে “sign up” বাটনে ক্লিক করুন।



৫) “Create an account” নামে নতুন একটি পেইজ ওপেন হবে। “Personal Information” এবং “Extra information” এর প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করুন।



৬) সিক্যুরিটি কোড পূরণ করে registration বাটনে ক্লিক করুন।
৭) সকল তথ্য সঠিক থাকলে “Registration successful” নামে নতুন একটি পেইজ আসবে।
৮) রেজিস্ট্রেশন হয়ে গেলে Bangladesh Railway এর পক্ষ থেকে আপনার ইমেইল অ্যাড্রেসে একটি কনফার্মেসন মেইল পাঠানো হবে।
৯) কনফার্মেসন মেইলে একটি লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেসন কমপ্লিট করুন।

টিকেট ক্রয়ের নিয়মঃ

১) বাংলাদেশ রেইলওয়ের ওয়েবসাইটে (http://www.railway.gov.bd ) প্রবেশ করে “Purchase e-ticket” বাটনে ক্লিক করুন।
২) পূর্বের ন্যায় Bangladesh Railway এবং CNS Ltd. লেখা ও লোগো সম্বলিত নতুন আরেকটি উইন্ডো ওপেন হবে।
৩) “Log in” প্যানেলে ইমেইল, পাসওয়ার্ড, সিক্যুরিটি কোড পূরণ করে “Log in” বাটনে ক্লিক করুন।
৪) এরপর যে পেইজটি ওপেন হবে তাতে “Purchase Ticket” বাটনে ক্লিক করুন।
৫) এরপর আরেকটি পেইজ ওপেন হবে। এই পেইজে আপনি আপনার ভ্রমনের তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য, ট্রেনের নাম, শ্রেণী, টিকেট সংখ্যা পূরণ করে সার্চ বাটনে ক্লিক করুন।
৬) যদি সিট থেকে থাকে তাহলে “Registration Seat Available” দ্বারা আপনাকে টিকেটের মূল্যমান জানিয়ে দেয়া হবে।
৭) “Purchase ticket” বাটনে ক্লিক করে টিকেট ক্রয় করুন।
৮) ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড, কিংবা ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট মারফত যাত্রীর জমাকৃত টাকা থেকে টিকেটের মূল্য কেটে যাত্রীর ইমেইলে ই-টিকেট টি পাঠিয়ে টিকেট নিশ্চিত করা হবে।
৯) ই-টিকেট টি প্রিন্ট করে একটি ফটো আইডি সহ প্রদত্ত “Ticket Print Information” প্রদান করে সংশ্লিষ্ট স্টেশন থেকে ছাপানো টিকেট সংগ্রহ করুন।

উৎসর্গঃ ভর্তি পরীক্ষার্থী সকল ছোট ভাইবোনদের। সবার পরীক্ষা ভালো হোক।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×