somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিভিষিকাময় কাল পর্দা ও লাল EXIT

০১ লা জুলাই, ২০১৩ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলার কথা, ১৯৭৭/৭৮ সালের দিকে, আমার বয়স ৪/৫ বছর তখন। আমার মায়ের ছিল সিনেমা দেখার শখ যেটা পারিবারিক ভাবেই এসেছে মায়ের মধ্যে। মামারা সবাই সিনেমা, গান এইসব নিয়ে মেতে থাকতেন। সব মামার ভাল গানের গলা ছিল। আমার ৬ মামার একমাত্র ছোট বোন ছিল আমার মা। ছোট বেলা থেকে আমার রবিন্দ্রসংগীতের প্রতি একটা বিরক্তিবোধ ছিল (যেটা এখন আর নেই) একঘেয়ে সুরের কারনেই হোক আর ছোটবেলা থেকে শুনার কারনেই হোক, টেপ রেকর্ডারে আমার মা অবিরাম রবিন্দ্রসংগীত শুনতেঁন আর গুনগুন করে গাইতেন, বলা বাহুল্য মায়ের গানের গলাও খুব ভাল
ছিল। নানার বাড়িতে রাশি রাশি উল্টোরথ (তখনকার দিনের ইন্ডিয়ান সিনেম্যাগ) আরও নানা ভারতীয় সিনেমা মাগাজিন সবই , দেখতাম স্তুপ হয়ে রয়েছে একটা পুরো রুম জুড়ে, কিছু উইপোকা খাওয়া কিছু ভাল, পড়ার উপযোগী খুজে খুজে নিয়ে আসতাম নানির কাছ থেকে লুকিয়ে, এটা অবশ্য আরও অনেক পরে যখন ক্লাস ৩/৪ এ পড়ার সময়। বড় মামা আর মেজ মামার ছিল বইএর বিশাল ভান্ডার, মুলত আমার বই এর পোকা হয়ে উঠা এখান থেকে। আর একটা কথা না বলে পারছিনা এই দুই মামাই মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন আর বড় মামা শেখ সাহেবের আমলের বড় নেতা। ধান ভানতে শিবের গীত গাইলাম অনেক, এখন পোষ্টের আসল বিষয় কাল পর্দা আর লাল এক্সিট এ আসা যাক, ৭৭/৭৮ দিকেই হবে সময়টা, বয়সটা আগেই বলেছি, আমার মা তার প্রতিবেশি আরও কয়েকজন মহিলাকে নিয়ে দলবেধে রিক্সায় করে যেতেন কক্সবাজার শহরেরে সেই সময়ের একমাত্র সিনেমাহ্ল লালদীঘির পাড়ের, নামটা খুব সম্ভবত 'টকি হাউসে'। সাথে আমিও যেতাম। সিনেমা হলে ঢুকার পর থেকে শুরু হত অশান্তির, চারিদিক থেকে বাচ্ছাদের ট্যা ফ্যা বিচিত্র আওয়াজ, মহিলাদের সিটগুলি চারিদিকে কাল পর্দা দিয়ে ঘেরা থাকত, আমি মায়ের কোলে বসে বসে কাল পর্দা দেখতাম, আরও ছিল লাল EXIT যেটা দরজার উপর থাকে। আমার দৄষ্টিগোচরে এইসব ছাড়া বিশেষ কিছু আসতনা, সামনের সিটের দর্শকদের জন্য সিনেমার স্ক্রিন তেমন
নজরে আসতনা। আমিও হয়ত ট্যা ফ্যা করতে করতে ঘুমিয়ে পড়তাম, তখনকার দিনের মায়েরা এইসব কেয়ার করতেননা বা তাদের সিনেমা দেখায় ব্যাঘাত ঘটাতনা। এরপরে আরও বড় হওয়ার পরে কোথাও EXIT দেখলে চমকে উঠতাম। সেই থেকে সিনামা হলের প্রতি আমার চরম বিত্রিষ্ণা। ক্লাস নাইনে বন্ধু সুমনের (গিট্টু) পিড়াপিড়িতে স্কুল পালিয়ে গিয়েছিলাম গ্যারিসনে জেমসবন্ডের মুভি দেখতে, সেবার নাউয়িদ কাদির সহ আরও বেশ কয়েকজন বন্ধুবান্ধব ছিল। আমরা আদমজি ক্যান্ট এর স্টুডেন্ট আর স্কুল থেকে হাটা দুরত্বে গ্যারিসন হল। অথচ থাকতাম গ্যারিসনের রাস্তার উল্টো দিকে ক্যান্টবাজার ৭ নং রোডে (ঢাকা ক্যান্টনমেন্ট), সিনেমা দেখা দুরে থাক চোখ তুলে তাকাতেও ইচ্ছা হয়নি ওদিকে। পরে অবশ্য সবই আস্তে আস্তে স্বাভাবিক হয়েছে।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ২:০৩
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×