somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইয়াম্মি সিরিজ : না পড়লে জীবন বৃথা

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আখতারুজ্জামান আজাদ বলে এক চ্যাংড়া (কমবয়স্ক অর্থে) কবি আজকাল খুব ভাল লিখছে, বিশেষত তার 'ইয়াম্মি সিরিজ' তো বেশ জনপ্রিয় । আমি পড়ে খুব মজা পেয়েছি, চাইলে পড়ে দেখতে পারেন এই সিরিজের কয়েকটা কবিতা।

ইয়াম্মি সিরিজ : ১

গুড মর্নিং, ফ্রেন্ড-ফলোয়ার! কেমন আছো সবাই?
জানো? আমি নিজের হাতে ফিশ করেশি জবাই!
মম দিয়েশে ফিশটা কেটে, পিঁয়াজ কাজের বুয়া;
ওএমজি! গ্যাসের চুলোয় কত্ত আগুন-ধুঁয়া!
ভয় পাইশি! মম দিয়েশে চুলোয় আগুন জ্বেলে;
আমি কেবল প্যানে দিশি ফিশের টুকরা ঢেলে।
ফিশ রেঁধেশি, দুধ রেঁধেশি, তাই হয়েশি সিক;
এই দ্যাখো না তুমরা, ফ্রেন্ডজ, মাছের অসাম পিক!
জানো, আমার রান্না খেয়ে বেহুঁশ ব্রো-বাবা?
ইয়াপ্পি! ইয়াম্মি! তুমরাও কি খাবা?
যে যে খাবে, বাসায় এসো, সঙ্গে এনো বাইক;
এই পিকটির জন্যে পাব কয়টি বলো লাইক?

ইয়াম্মি সিরিজ : ২

হোআট্টা ফাকিং রেইন—
পড়তেশে তো, পড়তেশেই; ডিজগাস্টিং পেইন!
রেইনে আশি, পেইনে আশি, লাইফ হয়েশে হেল;
বালের এ-রেইন থামবে কবে— ক্যান এনিওআন টেল?
ওএমজি-ওএমজি, রেইন রিঅ্যালি সাক্স;
আজ গোশলে লাগশে পুরা একটা বিরাট লাক্স!
ইন-ডিটেলে বলশি সবই, শুনবি তোরা কে কে?
দুপুরবেলায় গিয়েশিলাম ধানমন্ডির লেকে।
খাইশি লেকে, গাইশি লেকে, ফান করেশি লেকিন;
সঙ্গে ছিল তোদের জিজু, চেক করে দ্যাখ্ চেকিন।
ভাবলি কী রে? ওর আর আমার মেকআউট শিলো মটো?
অ্যাকশুয়ালি লেকে গেশি খিচব বলে ফটো।
খিচব ফটো, ভিজব অটো— এই কি শিলো লাকে?
হঠাৎ করে রেইনটা এসে পড়ল কোন্ এক ফাঁকে!
ট্রাস্ট মি, সিস & ব্রো—
রেইনে ভিজে ও আর আমি হইশি পুরাই ক্রো!
কাক হয়েশি, ফাক হয়েশি, জ্যামে ভরা রোড;
লাইফে মানুষ নিতে পারে আর কতটা লোড?
টেলি ট্রু, রাইট—
এক লাইফে সবচে বেশি করশি আজই ফাইট!
ফাইট করেশি, রাইড করেশি ফালতু লোকাল বাশে;
লাইফে এমন ফাকিং ডে আর, আর যেন না আসে!
ডে-টাই পুরা হইলো মাটি, এটাই দুখের কজ;
ফটোসেশন করতে গিয়া খাইশি পুরা ডজ!
পারশি না তো বলতে আমি, পারশি না রে আর—
বিএফটা কি ডিএসএলআর ডেইলি পাবে ধার?
ক্যামনে পাব পাঁচশোটা লাইক, হয়নি তোলা পিক;
পিকের দুখে কাঁদশি আমি, হইশি কেঁদে সিক!
কালকে যাব ডকের কাছে, করব কিশু চেকআপ;
বৃষ্টিতে আজ ধুইশে আমার আড়াই কেজি মেকআপ!


ইয়াম্মি সিরিজ : ৪

গুড ইভনিং, গাইজ!
ফ্রেন্ডরা মিলে হ্যাং-আউটে করশি মজা আইজ।
অন্নেক-অনেক হইশে মজা, হইশে লট অফ ফান;
সঙ্গে ছিল এত্তগুলা বিল্লি জানেমান।
যাসনি যারা, মিশ্ করেছিস; ও রে হারামি;
সবাই মিলে করশি টুডে অনেক ভাঁড়ামি।
করিসনি যে আজকে আমার কলগুলারে পিক,
মারব যে কাল সবগুলারে এত্তগুলা কিক।
লাইফটা শিলো অনেক প্যাড়ায়, শিলাম বড় পেইনে;
হ্যাং-আউটে আজকে সবাই ভিজশি অনেক রেইনে।
খাইশি আচার এত্তগুলা, খাইশি আইশক্রিম;
কী যে অসাম ডে একটা, জাস্ট লাইক আ ড্রিম!
ইয়াম্মি শিলো চটপটিটা, ফুচকাটাও কুল;
ওএমজি! চটপটিতে পাইশি একটা চুল!
চুলটা শিলো অর্নি বেটির, আয়্যাম কোয়াইট শিওর;
অরেঞ্জ জুশও আজকে শিলো ইয়াপ্পি এবং পিওর!
কী যে পাথর্জ ডে একটা; ট্রাস্ট মি ও রে, বাপ!
করব এখন সবাই মিলে সেইম প্রো-পিক আপ।
কাভার ফটোও সেইমই দিব, আমরা ক্রেজি-সাইকো;
তুমরা ফ্রেন্ডজ কইরো কমেন্ট, সঙ্গে দিয়ো লাইকও।
লিভ করব ফেবু এখন, ফেবুটা জাস্ট ট্র্যাশ;
ক্যান্ যে খালি আমার উপর বয়গুলা খায় ক্র্যাশ?



ইয়াম্মি সিরিজ : ৯

হ্যাল্লো ফ্রেন্ডস, আয়্যাম ফিলিং সো মাচ হ্যাপি নাউ;
আজকে পাপা আনশে কিনে ইয়াত্তো বড় কাউ!
কাউটা ভীষণ হাংরি এখন, কাউটার খুব থার্স্ট;
লাইফে আজই কাউ দেখলাম অ্যাক্কেবারে ফার্স্ট!
থাইটা যেমন সুইট-কিউট, তেমন স্লিম চেস্ট;
ট্রাস্ট মি ইয়ার, এই কাউটা এই পৃথিবীর বেস্ট!
কাউটা ভীষণ হটি-নটি, হেয়ার কালার ব্লাক;
ভাবশি আমি করে দেব ওর ভুরুটা প্লাক!
ওর তুলনায় সবগুলা কাউ জাস্ট সিম্পলি ট্র্যাশ,
ওর উপ্রে খাইশি আমি দিনদুপুরে ক্র্যাশ!
ক্র্যাশ খেয়েশি, বেশ করেশি; হোআট ডাজ ইট ম্যাটার?
হাসলে কেউ করব রিমুভ, করব না তো চ্যাট আর!
কাউটার আমি কেয়ার নেব আজ সারা রাত জেগে,
ইয়াক! ইয়াক! কাউ দিয়েশে আমার গায়ে হেগে!
এখন আমি দিশ্যি দ্যাখো কাউয়ের পিকের লিংক;
ওএমজি! আমার কাউয়ের হাগুর কালার পিংক!
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

×