ছড়ায় ছড়ায় বাগধারা
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
( বাংলা ভাষায় প্রাণীদের নিয়ে বেশকিছু বাগধারা আর প্রবচন আছে । আজকের ছড়ার বিষয় এই মজার বাগধারাগুলো )
ব্যাঙ মামার সর্দিতে
মাথাটাই নষ্ট,
গভীর জলে থাকা
মাছ চেনা কষ্ট ।
মাছের মা কাঁদে
পুত্রের শোকেতে,
একই শোকে কুমিরের
চোখ ভাসে পানিতে।
যত করে ঘেউ ঘেউ
তত নাহি কামড়ায়,
দড়ি দেখে সাপ ভেবে
ভীতু লোকে ঘাবড়ায়।
সব বেড়াল বাঘ নয়,
যতই হোক হুংকার !
ধর্মে মতি নেই
একপেয়ে বকটার।
পিপীলিকার পাখা যদি-
মরবে! মরবেই !!
বসন্ত না এলেও
কিছু কোকিল ডাকবেই ।
কখনো কি দেখেছো-
পাঁচ পা সাপেদের?
কিছু লোক ভুল করে
খাল কাটে কুমিরের।
ঘোলা জলে মাছ শিকার
ভাল নয় ! ভাল নয় !
তাপস বেড়াল দেখে
ভয় হয়, ভয় হয় ।
ভেজা বেড়াল পারেনা-তো
উল্টোতে মাছ-ভাজা,
মাছ ঢাকা শাক খেতে
খুব মজা ! খুব মজা !
কুকুর আর বেড়ালের
জড়াজড়ি বৃষ্টি,
প্রাণীদের বাগধারা
মজা লাগে,মিষ্টি !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০০

জেফরি আর্চারের A Prisoner of Birth....
জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির...
...বাকিটুকু পড়ুনগতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন


জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️
আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি...
...বাকিটুকু পড়ুন
হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেতজাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।
ঘটনাটা কীপ্রধানমন্ত্রী...
...বাকিটুকু পড়ুন