somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোষ্ঠকাঠিন্য নেশা

০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অদ্ভুত নেশায় পড়েছি আমি। বেরোবার কোন পথ দেখতে পাচ্ছিনা। পথ আসলে আছে কিন্তু মনের নিয়ন্ত্রনই করতে পারছিনা। তিন বছর আগে একবার এরকম নেশায় পেয়েছিলো ফেসবুকে। সময় নেই গময় নেই, দিন-রাত যখন তখন ফেবু নিয়ে পরে থাকা। সেই নেশা কাটতে দুবছরের মত লেগেছে। এখন অনায়াসে দিনের পর দিন না ঢুকলে কিছু মনে হয় না। সামান্য তাড়না বোধ করলেও খুব একটা লাগেনা মনে। কিন্তু মাস খানেক হোল এখন ব্লগে আমার সেই নেশা পেয়ে বসেছে। আইডি পাঁচ মাসের বেশি হলেও লিখছি এবং পড়ছি মাসখানেক ধরে। বারবার মনে হচ্ছে আরও আগে কেন এলাম না। তাহলে কত ভালো ভালো লেখা মিস হয়ে যেতো না। এখন প্রতিদিন ব্লগে ঢুকছি আর নতুন নতুন অনেক লেখকের, লেখার ধরণের, বিচিত্র বিষয়বস্তুর দেখা পাচ্ছি। কোনটা ছেড়ে কোনটা পড়ি। আবার একজনের একটা লেখা ভালো লাগলো তো তাঁর ব্লগে ঢুকি আরও লেখা পড়ার জন্য। কারও কারও তেমন কিছু থাকেনা, কারও কারও দেখি আরও এত্ত ভালো লেখা আছে যে পড়তে বহুত দিন সময় লেগে যাবে। শুধু কি তাই, একটা লেখার চেয়ে মন্তব্যগুলো পড়তে দশগুণ বেশি সময় লাগে। আবার মন্তব্য না পড়ে থাকাও যায় না। এদিকে প্রথম পাতায় ঢুকলে বামপাশে কত অদ্ভুত অদ্ভুত নাম যে দেখি! নাম দেখেই ব্লগে ঢুকে যাই অনেকের। ফেবুতে আমি অনেক মজার মজার নাম দেখে খুব হাসতাম। একবার যে নাম পড়ে হাসি থামাতেই পারছিলাম না, সেটা হোল “ ফলক উন্মোচন”। আর এখন ব্লগে যে নামের ছড়াছড়ি, আমি হাসতে হাসতে গড়াগড়ি। অদ্ভুত চিত্তাকর্ষক হাসির খনি নামগুলো নিয়ে একটা লেখার ইচ্ছা আছে সামনে। যাইহোক,বিচিত্র নামের সাথে বিচিত্র মানসিকতার দেখা পাচ্ছি ব্লগে। আমি আসলে স্লো রিডার। একেকটা লেখা পড়ে শেষ করতে অনেক সময় লাগে। এজন্য নয় যে পড়ি ধীরে। এইজন্য যে, একটা লেখা পড়ার সময় কিছু লাইন পড়তে পড়তে বা পড়ার পর ওই লেখা সংক্রান্ত কোন ভাবনায় হারিয়ে যাই। একান্ত নিজের মত করে ভাবতে বসে যাই বা গবেষণায় লিপ্ত হয়ে যাই। সে কারণে অনেক সময় লাগে আমার যেকোন লেখা হোক কবিতা, গল্প, প্রবন্ধ বা তথ্যবহুল রচনা সেটা শেষ করতে। দুটি দিক আছে এই বিষয়টার। নিজের ভাবনা আসার ফলে বা গবেষণার ফলে অনেক চিন্তা ডালাপালা মেলে এবং নিজেরও নতুন লেখা এসে যায়। সমস্যা হোল দ্বিতীয়টি। এই স্বভাবের জন্য অনেক ভালো লেখাই বাদ পরে যায় পড়া থেকে। কারণ প্রতিনিয়ত নতুন নতুন লেখা জমতে থাকে। একসাথে অনেক জমে যায়। ব্লগে তো ভালো লেখক চিনতে একটু সময় লাগবে, কিন্তু কয়েকটা লেখা না পড়লে বিচার করা যায় না। তাছাড়া কারও কয়েকটা লেখা ভালো না হলেও পরের লেখাটিই ভালো হয়ে যেতে পারে।আর এখানে মন্তব্যে ধন্যবাদ, শুভকামনা জানাতে জানাতে আমার অস্থির লাগছে। এটা বাচনের সৌন্দর্যতা বা আচরণের ভদ্রতা সেটা মানি। কিন্তু কৃত্রিম কথায় বা অফিসিয়াল আচরণে আমি স্বস্তিবোধ করতে পারিনা বেশীক্ষণ। ক্যাজুয়াল বা আন্তরিক কথাবার্তাই ভালো লাগে। কিন্তু অনুভব করছি ব্লগে কৃত্রিমতা ধারণ না করলে ভুল বোঝাবুঝির অবকাশ ঘটে। যাইহোক,সামনে আমার একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। সমস্যা হোল কিছুতেই ব্লগের নেশা কাটাতে পারছিনা। হুট করে বাসায় নেট সংযোগও বন্ধ করে দিতে পারবো না। ভাই বোনেরা আছে। কি করি উপায়, কি করি আমি কি করি আমি, কি কি কি করি ?
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×