

হুকুমনামা
সম্ভ্রম হারানো সন্তানেরা উত্তেজনার পারদে চড়ে বসে। ওরা তারা খচিত আকাশে উর্বর মস্তিষ্কের ন্যায় দেয় পিঠটান।
পিছোতে পিছোতে এগিয়ে চলে হানাফির দল। “ওয়ালা আল মুলক , মালিকুল মুলক”।
খাসির বিরিয়ানিতে মুখ গোঁজে অদ্ভুত সন্ন্যাসীরা। তাঁদের কেউ এক পায়ে খোঁড়া , কেউবা বিজন বিবাগী। আদর্শের থালায় মহাসমারোহে চলে হুরিয়াতের খোঁজ। নবুয়াত প্রাপ্তি হয় দেহ বিভাজনের । ওদিকে ইসকনের চিতায় উমার জানের শান্তি।


বেহুলা শুধু বসে রয় বাসর ঘরের বদলে বরফ ঘরে। গুহায় গুহায় মানব ধর্ম সময় নিবিড় ।
ওপর থেকেই চলে সব হুকুমজারি। শুধু বোঝা যায় না কোনটা উপর , কোনটা নিচ।
তবু আশার আলো অর্থময় , অতুল্য , সংজ্ঞাহীন ,অফুরান।
সেখানেই যত ভালোবাসা জন্মে ছুঁয়ে যায় অন্তর্দেশ।
অস্বীকার করিয়ে দেয় , ভুলিয়ে দেয় বিহ্বলতা।
আমরা বাঁচি প্রেমেরও আশে সূর্যেরও দাওয়ায়।

সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



