দশই জুন তমা'র জন্মদিনে ফোনে বৃষ্টির শব্দ শুনেছি
প্রথম শুভেচ্ছা বৃষ্টি জানিয়েছে।
দশই জুন তমা'র জন্মদিনে এই বছরে তোর নাম দিয়েছি জলপদ্ম
মানুষ আর জল, নারী আর কবিতা সব কিছু জীবনের চালচিত্ত !
আজ দশই'জুন ছয় সন শনিবারে তমার জন্মদিন।
ভাগ্যতে কেন শনির দশা ! রাহুমঙ্গলে প্রতিবেশীর
দেখে প্রতিদিন তবুও জানেনা পরশপাথর কন্যাটি কে ?
দশই জুন কল্যাণীয়া স্নেহ ভাজনেষু তমা'র জন্মদিন
প্রতিটি দিনের সত্য উপমা সকালের আলো তুই থাকিস ভাল।
যদি পারিস ভেবে নিস বৃষ্টি আশির্বাদ, রা যৌবন ঘুচে
ঘোমটা টানার পালা
সকালে জোৎস্নামাখা কমনীয় হাতে ফোনে বাটন টিপেছি
রিসিভারে দিন ভর বৃষ্টি আর বৃষ্টি
ঝমঝম আনন্দ হরিষে-বিষাদে কান্নার শব্দ যেন
রয়ে গেল তমা...................
কম্পিউটারে হিসেব ভূল হলে স্নেহমায়া মমতা
ব্যাকস্পেস দিয়ে ভূলগুল মুছে দিস
শুভ হোক দশই'জুন তমা!
ই-মেইলে পাঠাব কবিতা মগ কবির কাব্যস্তুতি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

