নিজের সঙ্গে কথা বলতে বলতে ভাল থাকি, দ:খেও থাকি। আমার আত্মকথার শিরোনাম দিলাম "দু:খ গুলতো দূরেই ছিল'।এ রকম নাম বেছে নেওয়ার কারণ আছে, কারন মানুষ মানেই দু:খ আছে? এটার সঙ্গে সবাই পরিচিত। আমরা কিন্তুকেউ দু:খ চাইনা, দু:খগুলতো দূরেই থাকে কিন্তু জীবন চলার নিয়মে দু:খ এসে যায়, আর তাকে মেনে নিতেই হয়।
দু:খের মত পরশ পাথর জগতে আর একটিও নেই। যে এটাকে জয় করতে পারবে দু:খ তাকে গলা চেপে কখনো ধরবে না। আমার ভাবনাগুলো সবার থেকে আলাদা। কউকে আঘাত করিনা, অথচ প্রতিফলনে ঈর্ষা পেয়েছি? কিছু মনে রাখিনি।
মানুষের জীবনে যত রাত, যত দিন সব কিছুকে ঘিরে দু:খ থাকে; যে কারনে প্রতিটি কাব্যর ভিতরে একটা দু:খের স্পর্শরয়ে গেছে। আর এই দু:খগুলোকে নিজের মত করে দেবার চেষ্টা করি। সবকিছু বুঝতে হলে বোঝার জন্য ভিন্ন রকম একটা মন চাই। আমার চিন্তাগুলো সবার জন্য বিশেষ করে যারা দু:খকে জয় করার মত শক্তি রাখে এবং প্রয়োজনে দু:খগুলোকে হাত বারিয়ে নিতে পারেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




