নিজের সাথে নিজের কথা বলা হাসা
নিজের জন্য আজ রক্তপাত, ভূলের গ্লানি
আজও আমার ? পরাজিত বিশ্বাস ক্লেদ সুচতুর ভাবে।
নিজের ঘরে নিজের স্বজনরা চাপিয়ে দিল।
ধুপ চন্দনে উড়িয়ে দিতে যাব থামকানো সময়,
অথচ ওরা কি'না চন্দন ভেবে ধুপের সাথে আমাকে পোড়াল ?
মুগ্ধ প্রাণ আরো বিমুগ্ধ হোল
ঈশ্বরের কৃপায় পূর্ণিমাহীন পরাজিত ঘুচে গেল ! একটি মানুষকে জানতে কখনো একদিন
অথবা একযুগেও যায়না চেনা।
পরাজিত বিশ্বাস ক্লেদ তোমায় দেবনা। নিয়তি;জেনেছি চন্দনে পুড়ে, আর নিজেকে পুড়ে সুখ বা ক্ষোভ দুটো বোঝাতে চিরকালের
যে হাসি পারিজাত ভেবেছি.............
নীল অপরাজিতায়
আজ আমি নিজেই একটি বৃক্ষের মতন অপরাজিতা,অপরিচিতা লতানো তবু
বৃক্ষে হয়ে থাকব বিশ্বাস।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০০৬ রাত ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




