মন ভাল থাকে এমন কিছু কবিতা লিখব
যে কবির শুধু দীর্ঘশ্বাস,দীর্ঘ বিষন্নতা অথবা তসলিমা নাসরিনের মাংসকাব্য পিন্ড নয়?
চিনে বাদাম,ফরাসী সৌরভের মত ! কথাটা
বলতে সাদাসিধে ভাল মানুষি চেহারার মানুষ? চিনি,ঘি মিশিয়ে কালি যদি তৈরী হয় তবেই
সু-স্বাদু কবিতা তৈরী হবে?
সাদা সিধে মানুষ হাফ দিস্তা কাগজ চিনি,ঘি পাঠিয়েছে, মন ভাল কবিতা লিখতে।
প্রকাশক গলা কেঁসে বলেছে বিষন্নতার পদক নয়?
সারা দিন চিনি ঘি ব্লানডার দিয়ে মিক্সড করলাম সমুদ্রের ফেনীল সাদা সুস্বাদু রং ঘ্রাণ কলমে চেপে ভরলাম ক্লান্ত কলমে ক্লান্ত আংগুল। অদম্য চেষ্টায় মরুভূমিতে জন্ম নেওয়া মিষ্টি তেঁতুল চেয়ে নিচ্ছে প্রকাশক ?
চাইনিজ তালার কারিগর কে দু'হাতে মিনতি করি আমার কবিতায় তালাবদ্ধ হোক মন মরেছে? কিউট'মন' ময়ুরাক্ষি নদী চাই!
মনের ভিতরে চিনি,ঘি মিশ্রিত সুস্বাদু নেই।
ভাড়া করে রাখা মন গতানুগতিক ভাবে কেটে
যায় পুরানো প্রথায় আবদ্ধ বিলাসী সাজে সাজিয়েছিলাম নিজেকে
'পুতুল' বা 'জাপানী' ফুলদানী।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০০৬ সকাল ৮:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




