নিঃসঙ্গ নির্জন এই দীর্ঘ অন্ধকারে আমার থাকা? কেপে ওঠে জেগে ওঠে শিহরণে হৃদয়-শরীর।
তবু নিরুপায় আমার একাকীত্ব
আলোর চেয়ে অন্ধকার কাছে টানে
আমার শিহরণকে করে দেয় স্তব্ধ।
সমস্ত হৃদয় জুরে সারি সারি অন্ধকারে-
সাজানো অন্ধকারে আমি একা বেশ থাকি।
আমার একাকীত্বও বেশ থাকে।
কারো কিছু না কিছু থাকে, আমার আছে অন্ধকার নিঃসঙ্গ নির্জন এই দীর্ঘঅন্ধকারে আমার থাকা,
কবিতার সাথে;
কাগজের সাথে!
অথচ এই অন্ধকারই আমার নিঃসঙ্গ-নির্জনতা আমাকে ভালবাসতে শিখিয়েছে বিবেক ?
নিঃসঙ্গ নির্জন অন্ধকারে একাকী নারী সাজানো
হৃদয় স্তব্ধ থাকে।
তবুও আছে কিছু আমার নিজস্ব অন্ধকার।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০০৬ রাত ৩:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




