বুকের ভিতরে বাস করে এক বিষন্ন মানুষ
কখনো জেগে ওঠে প্রতিবাদে!
একটি পুরানো বাড়ির দরজায়
প্রতিদিন পড়ে আলো তাপ, লাথি,গুতো আঘাত
তবু সে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে গৌরবে।
যন্ত্রণার বিষ দাঁত পুরানো বাড়িটাকে কামড়ায়
ছোবল মারে, তবু বাড়িটি নির্বাক
কোন বিষাদে যে ভেঙ্গে পড়েনা গুড়ো গুড়ো হয়ে।
বুকের ভিতর বিষন্ন মানুষটি অন্ধকারে আক্রান্ত
শীতে আক্রান্ত,গরমে কাতর
ক্লান্তিহীন চোখে সে পুরানো বাড়িটিকে দেখে
এত শক্তি ধৈয্য কিভাবে পায় বাড়িটি!
সে কি হতে পারেনা ঐ বাড়িটির মত মূর্তিমান
কারূকার্য় স্মৃতিস্তম্ভ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




