নারী মানে জলছবি, বাটিক করা নিপুণ নকশায়
সুন্দর আংগুল।
চকচকে রোদে ভরা সোনালী কবিতায় ময়ুরাক্ষি।
চাঁদমুখে বিষন্নতার ব্যকুল হাসি
দুঃখটাকে লুকিয়ে রেখে সবকিছু দ্রোহীরুপে ভালবাসি
যে নারী আগুনের কবিতা লেখে অন্ধকার সেই আড়াতে পারে,
হৃদয়ের ব্যস্ত নগরী থেকে!
পুরুষ মানে সময়ের জল ছবি, চন্দ্রবিন্দু নিয়ে
অন্ধকার ঘরে ফেরার তারা পদযুগলে
সব মরুপথে পেরিয়ে দু'দন্ড শান্তি প্রত্যাশায়
সোনালী স্বপ্নের রাজত্বে নারীর তরে ঘরে ফেরা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




