নির্বিকার কেন তুমি
অবনত মুখ, নিহিত না বলা সব গল্প
তোমার মুখে লেবুর ঘ্রাণ নাকি ধার নিয়েছ শব্দ,ভাষা।
বিষন্নতা ক্রমশ্য সমনের দিকে এগিয়ে চলছে। তবুও তুমি নির্বিকার।
পোড়া কাঠের বুকে কত আর ভবিতব্য উপকথার গল্প বলেই যাবে?
মধ্যরাত অথবা সকাল পৌনে দশটা
তখনো তুমি নির্বিকার
ক্ষোভ বাড়ছে আজ নিজের জীবনের উপর জটলা পাকছে
ক্রমশঃ অপমানের ফোঁটা অতীত থেকে
পোড়া কাঠের বুকে যদি পুড়ে যেত উপকথার
গল্প, রং, তুলি সব
শিহরণে কাঁপত না বিষন্নতার বৃষ্টিপাত। নির্বিকার ভাবে একা বসে থাকা,
অবনত মুখ আজ আমার হয়ে গেল কবিতা। কবিতার সাথে করোনা বিচ্ছেদ, অন্তত কবির ঘরে অবনত মুখে কবিকে ছবি ভেবে
চিরদিন ধরে রাখলাম।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০০৬ রাত ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




