অগি্নচিতায় আমি রেখেছি দু'হাতের দশটি আঙ্গুল
অগি্ন চিতায় আমি রেখেছি দুঃখ বিলাপ বিরহ
অগি্নচিতায় পুড়ছি বলেই কাউকে এই চিতায় পোড়াব না।
সবজানো প্রিয়তম শুধু জাননা এই চোখের অশ্রু ভাষা।
সবজানো তবুও বল ইলু্যশন নিষ্ঠুর খেলা আমার নাকি!
সবজানো তবুও তুমি অবুঝ শিশুর মত হিসেবে কাঁচা?
কত আর আর্তনাদ করে বল, বলব আমি অন্নপূর্ণা নই, দেবী নই,
কত আর আর্তনাদ করে ডানা ঝাপটাবে হৃদয়
কত আর আর্তনাদ করে কারো চোখে ঘুম ভাঙ্গাব।
বেদনার নীল বৃত্ত আমার প্রকৃত আবাসন,
বেদনার নীল বৃত্ত আমার নির্বাসন ছন্দে ছন্দে আছি প্রতিক্ষণ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




