চেয়েছি তোমার কাছে তোমাকে
চেয়েছি তোমার কাছে আমাকে।
পাথর চোখে তাকিয়েছিলে
সেই চোখে নেই দু্যতি অনুভূতি
তাঁর চেয়ে আমাকে ফিরিয়ে দাও
যে ভাবে ফিরে আসতে চেয়েছি।
একবারও পাথর চাপা মুখে বললে না
আমি তোমাকে উত্তাপ দেব, নীলকণ্ঠ পাখি দেব
তুমি আমার ভোরের শিশির হয়ে থেকো!
আমাকে ফিরিয়ে দাও একশ গোলাপ
এক হাজার রাতের ঘুম!
পৃথিবীর সব নিস্তব্ধতা ভেঙ্গে আমার বুকে
মাধবী লতার ঘ্রাণ দাও, চরণামৃত খাওয়াও
সবকথা যেন এই দেয়ালের সাথে বিস্ফোরিত হয়
তবুও তুমি পারলেনা আমাকে ফিরিয়ে দিতে;
তোমার বুকের উত্তাপ দিতে!
আজ আমি আমাকেই ফিরিয়ে নিয়ে গেলাম
তখন জানব তুমি তোমাকেই খুঁজছো।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




