1। আর কতকাল পরাজিত রবে
আমি হাসব, তুমি নিঃশব্দে কাঁদবে।
সমাজের মাঠে ময়দানে বলবে, বুকের
দুঃখ ভিতরে পোষা ময়নার খাঁচা আলগা
করে রাখলে!
মুক্তি নিলেনা অথচ মুক্ত করে দিলে
বন্ধন !
উড়তে পারেনা ময়না, পায়ে
পড়েছে স্বর্গ শিকল
সে কাঁদে সে স্বর্গেও হাসি হাসে নিঃশব্দে
2। ভোর রাতে ঘুমিয়ে ছিলাম
সারারাত কোজাগরি পূর্ণিমা চাঁদ আর
জোৎস্নায় পূর্ণবতী রমনীকে মায়াবী
বাঁধনে রাখবে বলে দু'শ কুড়ি মাইল
পেড়িয়ে এলে।
অথচ শুধু চেয়ে চেয়ে দেখলে
সারারাত ভোর?
স্পর্শ করনি খোপা চুল চিবুক
3। আমি কি ময়না টিয়ে নাকি
লক্ষী পেঁচা অথবা ফুল পাখি
ভালবাসার উর্বশী নারী?
কাকতালীয় ভাবে সৃষ্টি করলে
বিরল প্রজাপতি নারী।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০০৬ ভোর ৬:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




