"সব দুঃখ রয়ে যায়"
দুঃখ জমাট বেঁধে এই বুকের মধ্যে পাথর হয়েছে !
যন্ত্রণা গুলো কি বুকের মাঝে আছে!
দুঃখ তা টের পেয়েছে, সঙ্গে বিষন্নতাও কষ্ট পেয়েছে।
ওদের আমি কিছুই দিতে পারিনা অথচ ওরা
সর্বদা নিভৃতে-নীরবে আমার ভেতরে বাস করেছে।
বিষাদের তীরবর্তী কোন গোলাপ বাগান নেই
নেই কোন সবুজ বনভূমি,
কাউকে দিতে পারিনা সি্নগ্ধ প্রেম
তবু রয়ে যায় ক্ষুব্দ অভিমান সব দুঃখ
আমার বুকের মধ্যে।
চোখের স্বচ্ছ জল বয়ে যেতে-যেতে রয়ে যায়
ভালবেসে আমার কাছে।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০০৬ রাত ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




