স্বর্গীয় স্বপ্নের অর্ঘ দেওয়া এক দেবতার পায়ে
যাকে অদ্ভুত লাগে, যাকে তুমি চাও না ঘৃণায়,
গৌরবমন্ডিত করা শান্তির তীর্থকে
হত্যা ও যুদ্ধের রক্তে পূতিগন্ধময়;
ঠান্ডায় জমাট রাতে আঁধার নির্ণয়,
সে আঁধারে খুঁজে-ফেরা আগুন ও আলো আলোক-
ইশ্বরের সকরুন অনুগ্রহে কবি,
এ তোমার অবিশ্বাস্য নির্মম নিয়তি।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৬ সকাল ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




