আজকে যারা ভালোবাসা খোঁজে তাঁরা
ভাল না বেসেও হৃদয়ের নারী পর্বতে
কোবরা হয়ে গুহায় প্রেতরুপে গ্রাস করে
অকাল গর্ভপাত হয় ভালোবাসার?
প্রেমিক তখন দানব চেনে নাকো মানব?
পদ্মকুড়ি প্রস্ফুটিত হোলনা
জলে ভেসে ডুবে মরেছে অকাল গর্ভপাত
ভালোবাসা? এসিডে নিক্ষিপ্ত চুম্বনের অধর
প্রকৃতির চেয়েও নিষ্ঠুর এ ই বৈরী প্রেম?
ওসব প্রেম-ভালোবাসা সিলগলা পড়ে থাক।
আজকে যারা ভালোবাসা খোঁজে, তারা যেন
কাঞ্চনজংঘা পর্বতে সূর্যউদয় দেখে
ঝড়ের মাতলামির পূর্বে তোমাকে- আমাকে
মগ্ন চোখে একবার যেন দেখে যায়
বিপুল সমারোহে ভালোবাসার পত্র কত
রক্তিম ফুল জমিয়ে জমিয়ে পাহাড় করেছি?
সভ্য যুগে হাতের তালুতে স্বর্গের পাখি
আমরা রচনা করি। নিপুণ শিল্পে
আমরা দু'জন দুঃস্বপ্নের অকাল গর্ভপাত
ভালোবাসা খুঁজিনা।
আমারা ভালোবাসতে চোখের শ্রাবণ দিয়েছি অনাবৃষ্টি
রয়ে গেলেও একাল আমাদের
ভালোবাসা কেবল বিশুদ্ধ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




