1। আমার চোখের জলে মিশে আছে সমুদ্র
এখন আমি সেই জলে আগুন জ্বালাই
সমুদ্র পোড়েনা, পোড়ে দুটি সামুদ্রিক আঁখি!
সমুদ্র আয়নায় প্রিয়জন দেখে প্রিয় মুখ,
কখনো কখনো বা চোখের এই সমুদ্রে
শাসনদন্ড হয়ে আমার ভিতরে আনে ঘূর্ণিপাক।
2। সমুদ্র স্নান হয়না চোখের জলে
দৈন্য,জীর্ণতা এসে বাসা বাঁধে তখন;
নিজেকে অন্ধকারে লুকিয়ে রেখে
সামুদ্রিক মাছ হয়ে, ডুবে যায় জলের নীচে।
3। নিঃসঙ্গ পথিক ফিরে যায়, তাঁর স্নান করা হয়না
আমি তাঁকে লোনাজল থেকে বাঁচালাম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




