জানালার কাঁচে জমেছে
ক'ফোটা মুক্তো দানা বৃষ্টি
আমি জানালার সমনে দাড়ালে
দেখতে পাচ্ছি আমার প্রতিচ্ছবি
ঝাপসা. . . . .যেন স্বপ্নের মত।
মুক্তোদানা বৃষ্টির ফোটা গুলো
তাকিয়ে আছে আমার দিকে
বলছে রূপা তুই কেমন আছিস বল..
তোর জন্য বিশুদ্ধ জল হয়ে নেমে
এসেছি মেঘ থেকে তোকে সাজাতে।
মুক্তোদানা বৃষ্টি গড়িয়ে পড়ছে
তৈরী হচ্ছে এক বিমূর্ত ছবি
আমি রূপা হারিয়ে যেতে চাই
সেই বিমূর্ত ছবির ভেতর।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




