পাথর ভাঙ্গার গান যতটা শোনাও
না কেন কবি নিতাই সেন!
সুচিত্রা সেনের পাথর হৃদয় তুমি কেন ভাঙ্গতে পারনি?
জলে ডুবিয়ে মারবে না কথাটা বলেছে কবিতায়
প্রতিশ্রুতি? জলে রেখেছে ভেসে কেন তাঁকে
ভাসা জীবনে পদ্ম হয়।
অন্য রমনীরা জলে ভেসে বেলে মাছ হয়ে যাচ্ছে
নিতাই সেন?
জীবনের ফাঁক ফোকড়ে পাওনাদারের পাওয়া কবি হয়ে
কেন দিতে পারনি সৌর জগৎ? ছন্দপতনে কেটে গেল ফোনটা
কবি হৃদয় পাথর ভাঙ্গা মুগ্ধতায় ছুটেছিলাম
কবির কাছে-কবি তখন উচ্চ পদস্থ কর্মকর্তা
সরকারী নান্দনিকতায় ভরা?
নিতাই সেন নারীকে কথোপকথনে তিলোত্তমা
আসনে পূর্ণেন্দুপত্রীর শুভংকর সুরে।
কে কবে আনিয়ে দিবেন? নিতাই সেন
কবিতার কবি মানুষ নিতাই সেন,
নবীন নারী জলে ভেসে বেলে মাছ যেন না হয়।
কালধারা আরো বিকশিত অভিজ্ঞতার তক্তপোষে
আমরা আছি নির্বিশেষে নিতাই সেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




